April 23, 2026

Facebook Gone! (আলহামদুলিল্লাহ)

 আমার ফেইসবুক পেইজ mehedihaquecartoons হ্যাক্ড‌! পারসোনাল আইডিও নেই। অনেকদিন ধরেই ফেইসবুক ছাড়ার উপায় খুঁজছিলাম, সেটা এত সহজে ঘটে যাবে বুঝিনি। ভালই লাগছে। এদিকে জিডি ডান। রীতিমত খবরও ছাপা হয়ে গেছে, প্রথম আলো আর NEW AGE এ। আর সাইবার ক্রাইম কে দেয়া হচ্ছে ব্যাপারটার তদন্ত করতে। 

যাই হোক। সবেথেকে ভালো যেটা সেটা হল অনেক সময় বেড়েছে এখন কাজের। আর অনেকদিন পরে আবার ব্লগে ফেরতও আসা গেল এই সুবাদে। এখানে কেউ আর পড়ছে বলে আর মনে হয় না। তাই লিখতেও কোন চাপ নেই। সেই যে আগে নিজের ডায়রি লেখার একটা চল ছিল। অনেকদিন পরে সেটা যেন আবার ফিরে এল। 

ক্যুইক কিছু আপডেট দেই এই ফাঁকে 

অনুর বয়স এখন ২! সে এখন আমার রুমে ঢোকার আগে উঁকি দিয়ে বলে- আসতে পারি?

হাহা, ওকে নিয়ে একটা বড় ভলিউম বই লিখে ফেলা যাবে। বইয়ের পোকা হয়েছে। আমাদের পড়তে পড়তে জান শেষ। আর এখন মিতু যেহেতু সারাদিন অফিস, আমি সেহেতু ফুল টাইম বাবা। সারাদিন ও আমার কাছেই। সন্ধ্যায় ওর মা আসার আগে আগে ওকে ঘুম পাড়িয়ে ন্যানির কাছে রেখে পরে বের হতে পারি। দারুণ ভাগ্যবান বলতে হবে নিজেকে। যদিও সব কাজকর্মের বারোটা। কাজ ক্যারিয়ার শিকেতে। তবে একটা সময় জানি এই সময়ের জন্যে নিজেকে আবারো ভাগ্যবান মনে হবে। আমার চেনাজানা কোন বাবা বাচ্চাকে এত সময় দেয় না বা দিতে পারে না।

এ ছাড়া চলছে রুটিন সব কাজ, নিউ এইজের কার্টুন, উন্মাদের ফিচার। আঁকান্তিসের ছোটদের কোর্স ঢাকা কমিকস এর ব্যবসা ও বই।




New Age cartoon on Amir Hamza arrest warrent

এ ছাড়া বেশ কিছু ইলাস্ট্রেশন এর কাজ। এর মধ্যে একটা খুব আবেগের কাজ হল গায়ক সাহেদ ভাইয়ের জি সিরিজ থেকে বের হতে যাওয়া তাঁর সমগ্র এলবাম মালেকা X রোকযানা এবং সাহেদ এলবামের পরীক্ষামূলক আঁকা। গানের এলবামের সাথে একটা এক্সপেরিমেন্টাল কমিকস বই ও বের হবে। বেশ





এলবামের কিছু অসমাপ্ত ড্রাফট

G series এ ১৯ এপ্রিল, ২০২৬। সাহেদ ভাইয়ের সাথে। সাহেদ ভাই বেশ অসুস্থ এখন।

এবং পেয়ার, সিঙ্গারা ও আপেল সমভিব্যাহারে BLACK এর জাহান ভাইয়ের সেলফি।

চ্যালেঞ্জিং ছিল আমার জন্যে, তবে নামিয়ে দিয়েছি প্রথম ড্রাফট। ঢাকা কমিক্স স্টুডিওর আর্টিস্ট সাবিত সাহায্য করেছে। বাট বেচারার খুব বেশি কাজ শেষমেশ রাখা যাবে বলে মনে হচ্ছে না। (আমাদের স্টুডিও টিমটা দারুণ। এটা নিয়ে একদিন লিখবো।)

ইউপিএল পাবলিকেশনের একটা বইয়ের কিছু (এটাও আমার জন্য কম্ফোর্ট জোনের বাইরের কাজ) ইলাস্ট্রেশন করলাম। এটা বেশ সময় লাগলো। মূল কারণ, কমিউনিকেশন গ্যাপ। যাই হোক। ফাইনালি এনজয় করেছি, সেটাই বড় কথা।

 


UPL ইলাস্ট্রেশন




বনলতা এক্সপ্রেস সিনেমার স্যাটায়ারের জন্য করা কিছু ক্যুইক ক্যারিকেচার।

আরেকটা আপডেট হল আমার আমেরিকার পড়াশোনা- কমিক্স এ মাস্টার্স- প্রায় শেষের দিকে। আর তিন মাস পড়েই আমি কমিক্স এ মাস্টার্স। সম্ভবত বাঙালি কারো মধ্যে আমি-ই প্রথম কমিক্স এ মাস্টার্স করছি। হাহা। যাই হোক। বাকি জীবন নিজের আঁকা আর শিক্ষকতায় কাটাতে চাই। জানি না কী হবে।


My thesis draft cover and a sample inner page

নিউ এইজের আরও কিছু আপডেট আছে। আর আছে একটা এনিমেশন প্রজেক্ট এর আপডেট। পরের পোস্ট এ জানানো যাবে।

আপাতত বিদায়।


No comments:

Post a Comment

Facebook Gone! (আলহামদুলিল্লাহ)

 আমার ফেইসবুক পেইজ mehedihaquecartoons হ্যাক্ড‌! পারসোনাল আইডিও নেই। অনেকদিন ধরেই ফেইসবুক ছাড়ার উপায় খুঁজছিলাম, সেটা এত সহজে ঘটে যাবে বুঝিনি...