চলছে নিহিলিনের নতুন কমিকস 'অবলোপী' র কাজ। ইংকিং এ এবারে custom G pen ইউজ করছি। নিট ইংক করতে পারি না, এবারে চেষ্টা করছি, মজার ব্যাপার এতে বরং সময় কম লাগে ইংক এ। প্রেশার কন্ট্রোল করে মোটা চিকন স্ট্রোক দিলে বার বার লাইন দিতে হয়, কারণ সেটা একই সাথে লাইট এন্ড শেড মাথায় রেখে দিতে হয়, আর সেখানে আবার মাঝে মাঝেই দুই লাইনের মাঝে গ্যাপ থাকে, ফলে ফ্ল্যাট করতে সময় বেশি লাগে। এবারে ক্লিন করে দেখছি রঙ এও সময় বেঁচে যাচ্ছে।
Showing posts with label Bangla Comics. Show all posts
Showing posts with label Bangla Comics. Show all posts
May 28, 2023
October 14, 2022
September 28, 2022
New Graphic novel!
খুবই লোভনীয় একটি প্রজেক্ট। আমার খুব পছন্দের একজন লেখকের গল্পে (কাজ কিছুদুর এগিয়ে পরে ঘোষণা)। তবে মনে হয় না এটা পুরোটা করা হবে। স্টোরিবোর্ড আর পেন্সিল এর কিছু অংশ করতে পারি। আজ গল্প পড়ত পড়তে কিছু রাফ স্কেচ।
September 27, 2022
নতুন কমিকস ইরাবতী শেষ
ফাইনালি শেষ হল আমার নতুন নিহিলিন সিরিজের কমিকস। কিশোড় আলো ম্যাগাজিনে আঁকার একোটা মজ আহল সমস্ত কাজের ফাঁকেও ঠিক ই বছরে একটা মোটামুটি ৬০-৭০ পৃষ্ঠার কমিকস হয়ে যায়ে।
এবারে ড্রয়িং নিয়ে কিছুটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম, খুব একটা জমে নাই। পরের কমিক্স টা করবো মজার কিছু। অনেক দিউন টাইট ধরনের গল্প করা হচ্ছে। এর থেকে বের হতে হবে।
October 31, 2021
সঙ্ঘ: পিশাচ কাহিনি হরর সিরিজ
বেশ আমোদ নিয়ে লিখে যাচ্ছি পিশাচ কাহিনি সিরিজ। এবারের কিশোর আলো নভেম্বর সংখ্যার জন্যে একটা ছোট কমিক্স এঁকে ফেললাম। প্যানেল আলাদা করে কম্পোজিশন করে ফেলা যায় কিন্তু পুরো পেইজের যে একটা ফ্লো কম্পোজিশন থাকে সেটা ধরতে পারছি না। থিওরি আর প্র্যাকটিকাল এ আসলে অনেক তফাত। তবে চেষ্টা চলবে। নতুন রাধা ক্যারেক্টার টা আমার নিজের বেশ পছন্দ। তবে নিশ্চিত একটা মিশ্র প্রতিক্রিয়া আসবে এর থেকে, সেটাই মজা।
July 12, 2018
Image Comics
ফেব্রুয়ারি, ১৯৯২। মার্ভেল স্টুডিও থেকে বের হয়ে এলেন সে সময়ের কিংবদন্তীতূল্য আর্টিস্ট জিম লি (যাঁর একেকটা বই ৫০ থেকে ৬০ লক্ষ কপি বিক্রি হত), রয় লি'ফিল্ড, টড ম্যাকফার্লেন, জিম ভ্যালেন্টিনোর মত মোট সাতজন। এবং ঝুঁকি নিয়ে বের শুরু করলেন IMAGE COMICS যেখানে প্রথমবারের মত প্রকাশ হতে লাগলো ক্রিয়েটরস ওউনড কমিক্স। মানে যিনি শিল্পী ও লেখকদের কাছেই থাকবে কমিক্স ক্যারেক্টার আর গল্পের কপপিরাইট। মার্ভেল বা ডিসি যেটা কখনোই দিতো না। তারা শিল্পিদের গন্য করত চাকুরিজীবি হিসেবে। কিন্তু আমরা শিল্পীরা নিছক চাকুরিজীবি নই।
আমার ঢাকা কমিক্সের ব্যবসা কাঠামো আর কাজের ধরন পুরোই এই ইমেজ কমিক্স কে ফল করে করা। আগ্রহীরা এই সময়ে সেই বিদ্রোহী আর্টিস্টদের আড্ডাটা দেখতে পারেন।
আমার ঢাকা কমিক্সের ব্যবসা কাঠামো আর কাজের ধরন পুরোই এই ইমেজ কমিক্স কে ফল করে করা। আগ্রহীরা এই সময়ে সেই বিদ্রোহী আর্টিস্টদের আড্ডাটা দেখতে পারেন।
January 25, 2017
পঞ্চ রোমাঞ্চ কমপ্লিট!
এবং আসছে পঞ্চ রোমাঞ্চ! আমরা রোমাঞ্চিত। কারণ কাজী আনোয়ার হোসেনের সাথে আমরা কাজ অরেছি! তাঁর কোন গল্প নিয়ে এই প্রথম উনি কাউকে প্রিন্ট মিডিয়ায় করার অনুমতি দিলেন। কমিক্স টা আসলে পাঁচটা অন্যরকম গল্পের সংকলন। একেকটা গড়ে ৩২ পৃষ্ঠা করে ১৬০ পৃষ্ঠা খালি আঁকা, সেই সাথে ভূমিকা আর লেখালেখি মিলিয়ে মোট পৃষ্ঠা ১৭৫। আমাদের ঢাকা কমিক্স এর থেকে এটাই সম্ভবত সব থেকে বড় কমিক্স। পকেট একেবারে খালি হয়ে যাচ্ছে এবারে এটা করতে। দেখা যাক পাঠক কিভাবে নেয়। বড়দের গল্প তাই ওপরে ম্যাচিওর্ড কন্টেন্ট লিখে দেয়া হচ্ছে। সেটার কী-না-কী প্রতিক্রিয়া দেখতে হবে কে জানে।
![]() |
| প্রচ্ছদ এঁকেছেন ওয়ান এন্ড অনলি তৌহিদুল ইকবাল সম্পদ ভাই। এই লোকটা মেশিন টাইপ। |
January 24, 2017
রুহান রুহানঃ লাল পাহাড়
প্রায় শেষ করে এনেছি চার নম্বর পর্ব, আর ১৪ পৃষ্ঠা বাকী। এবারে মোট ৬৪ পৃষ্ঠা আঁকতে হল। শেষ পর্যন্ত এটা ২৫০ পৃষ্ঠার একটা বড় গ্রাফিক নভেল হবে, শেষ হলে এটার ভূমিকায় গ্রাফিক নভেল নিয়ে একটা ছোট লেখা লিখব ভাবছি। দেখা যাক :)
ভাল কথা, এই দুইটা আঁকাই একাধিক রেফারেন্স থেকে প্রায় টুকলিফাই করে আঁকা। আঁকা আঁকি নিয়ে আরো সিরিয়াস হচ্ছি এই বছর। এই প্রজেক্ট করতে গিয়ে টের পেলাম আঁকাআঁকিতে কত ঘাপলা আছে, পার্স্পেকটিভ, এনাটমি, কম্পোজিশন- আর মূলত ফিমেইল। বিরাট সমস্যা আছে আঁকায়। এইবারে টানা স্টাডি চালাবো।
November 26, 2015
New brush silhouette
Inspired by Deepak Sharma. New brush is always fun thing to do. And I love doing silhouettes.
September 29, 2015
September 28, 2015
September 18, 2015
August 05, 2015
International Journal of Comic art এ উন্মাদ নিয়ে আর্টিকেল
একটা দারুণ ব্যপার হয়েছে, আমেরিকা থেকে সম্পাদিত IJOCA জার্নাল এ উন্মাদ নিয়ে একটা আরটিকেল বের হয়েছে! এবং আরো মজার ব্যাপার সেটা লিখেছি আমি :D . ঘটনাটা বলা যাক। IJOCA র সম্পাদক জন এ লেন্ট একবার বাংলাদেশে এসেছিলেন। আমি তখনো উন্মাদ এ ঢুকিনি। তো উনি এসে আগ্রহ প্রকাশ করেন এসিয়ান কার্টুন নিয়ে একটা কিছু একাডেমিক রাইট আপ দাঁড়া করানোর। তার ধারাবাহিকতায় ক'দিন আগে Asian Comics নামে একটা বই বের হয়। আমি সেটা খুঁজে পেতে দেখি সেখানে বাংলাদেশ নেই। সাথে সাথে তাঁকে ইমেইল করি যে কেন এটা হল- উত্তএ জানা গেলো সেই একই স্টোরি। আমাদের দেশের (আমি চাইলে সেটা কে জেনে নিতে পারি কিন্তু ভদ্রতা বশতঃ করলাম না) কোন একজন এর দায়িত্ব ছিল বাংলাদেশের কার্টুন নিয়ে তথ্য পাঠানোর সেটা করা হয় নি। তাঁর উত্তরটা তুল দি'-
যাই হোক, এটার পরে আর কথা না বাড়িয়ে যা করার তাই করলাম। একটা একাডেমিক আর্টিকেল তৈরী করে আহসান ভাই কে দেখিয়ে সেটা পাঠিয়ে দিলাম, এবং সেটা ছাপাও হল। আমার জানামতে কোন আন্তর্জাতিক জার্নালে বাংলাদেশের কার্টুনের ওপরে এটাই এখনো একমাত্র একাডেমিক আর্টিকেল। কারো অন্য কোন সূত্র জানা থাকলে জানাবেন।
আসলে এই ধরনের আন্তর্জাতিক একাডেমিক রাইটিং আমাদের আরও বাড়াতে হবে। যে ক'টা দেশে গিয়েছি তাদের কার্টুনিস্টদের সাথে কথা বলে দেখেছি বাংলাদেশের মত 'গরিব' দেশেও কার্টুন হয় এটা তাঁরা জানেনই না। মন খারাপ লাগলেও কথা সত্যি। আসলে জানানোটাও একটা বড় কাজ।
April 21, 2015
March 16, 2015
Rishd 03
ফাইনালি রিশাদ ট্রিলজির শেষ পর্ব। এবারের পুরোটাই নামিয়েছে র্যাটস আসিফ। ভাল কাজ দেখাইসে। তাকে অভিনন্দন। অভিনন্দন ঢাকা কমিক্স এর সবাইকে।
Subscribe to:
Posts (Atom)
চায়না টাউনে
মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
ইদানীং নিজের পাতা ফাঁদে নিজেই বারবার ধরা খাচ্ছি, আঁকান্তিস নামে যে গ্রুপটা খুলেছিলাম সেখানে সপ্তাহান্তে একটা কিছু কন্টেস্ট ডাকি (নিজেই)।...
-
আমি কালার হুইল কখনই বুঝতাম না ( তার মানে এখন যে বুঝি তাও না-Disclaimer 1)। যতবারই আস্তিন গুটিয়ে বসেছি-হুঁহুঁ বাবা, এইবার বুঝেই ছাড়ব- ততবারই...




















