Showing posts with label character design. Show all posts
Showing posts with label character design. Show all posts

November 22, 2020

IBRAHIM Bangladeshi superhero comics character suit design

ঢাকা কমিকসের সুপারহিরো কমিক্স ইব্রাহীম সিরিজের জন্যে আমরা একটা সুপারহিরো স্যুট ডিজাইন প্রতিযোগিতা ডেকেছিলাম, দারুণ দারুণ সব কাজ জমা পড়েছে সেখানে, সেসব থেকে ইন্সপিরেশন নিয়ে ফাইনালি একটা ডিজাইন করলাম। আঁকবে এড্রিয়ান অনীক। তার জন্যে সাজেশন আকারে করা। 

সিরিজটা যারা পড়েন নি পড়ে দেখতে পারেন, আমার নিজের বেশ পছন্দ। এবং এর গল্পের সামনে সম্ভাবনা গুলিও বেশ দারুণ মনে হচ্ছে। 


 

October 31, 2017

মথ-ক্যারেক্টার

সিঁড়ির গোড়ায় একটা মথ মরে পড়ে ছিলো, আগে স্টাডি করা হয়নি কখনো, নিয়ে এসে টুকটাক স্কেচ করলাম, কালারটা প্রায় এনালোগাস, সেটা থেকে একটা ক্লিশে টাইপ ক্যারেক্টার আঁকলাম। ক্লিপ স্টুডিওর ব্রাশের মিক্সড গ্রাউন্ড কালার অপশনটা ভাল লাগলো বেশ।


October 23, 2017

Demon challenge

ফেইসবুকের দুর্দান্ত গ্রুপ Character Design Challenge প্রতি মাসে নতুন ক্যারেক্টার ডিজাইন প্রতিযোগিতা ছাড়ে। কত মহা মহা আঁকিয়ে যে এখানে কাজ দেয়! অসামান্য সব কাজ খালি মুগ্ধ হয়ে দেখি। এবারে ছিলো ডেমন- মানে শয়তান। ক'দিন আগেই নেপাল ঘুরে এলাম সে সময় হিন্দু ও বৌদ্ধ ডেমনোলজির দুটো ছোট বই কিনেছিলাম, Ritual objects and Deities: An iconography on Buddhism and Hinduism (এটা অবশ্য মিতু কিনেছে). আরেকটা স্রেফ-Himalayan Folklore: Ghosts and Demons from West NEPAL (এটা আমি)। এই জিনিস নিয়ে পড়তে গিয়ে দেখি হিন্দুইজম বা বুঢিজম এ কোন পরম শয়তান বলে কিছু নেই। সেমিটিক ধর্মগুলিতে যেমন একদিকে ইশ্বর আরেকদিকে শয়তান এখানে ব্যাপারটা তা না। আমি এদ্দিন শয়তানের মুখোশ বলে যা সব দেখে এসেছি যেমন কালভৈরব, বজ্রকিলা, বজ্রপানি, বা যে কোন 'লাখে' এগুলো আসলে উলটো ভাল জিনিস। মানে এরা বরং অশুভকে বিতারণে ব্যস্ত। যাই হোক মাঝখান থেকে বেশ কিছু মাস্ক আর সেই ইলাস্ট্রেটেড বইয়ের কিছু মোটিফ স্টাডি করেছিলাম, সেগুলি মিলিয়ে ঝিলিয়ে সেই গ্রুপেও দিলাম। সাথে সাথে সেটা শ'খানে অসামান্য কাজের আড়ালে কই চলে গেল। 

এঁকে দারুণ মজা পেয়েছি। ভাবলাম ব্লগে তুলে রাখি এইবেলা।


September 24, 2015

চোরাড্যাকটাইল

দাদু-নাদু আঁকছি, আঁকার মাঝে ফান ক্যারেক্টার, চোরাড্যাক্টাইল।

September 12, 2015

মাউস এ আঁকা

আঁকান্তিস গ্রুপ এ একজন পোস্ট দিল সে মাউস এ কিভাবে আঁকবে সেটা বুঝতে পারছে না। আসলে মাউস আঁকার কোন জিনিস না। যেটা করা যায় সেটা হল হাতে এঁকে (পেন্সিল কলম) স্ক্যান করে বা ছবি তুলে সেটা মাউস এ কালার করা। দুনিয়ার প্রথমদিকের সব ডিজিটাল ড্রয়িং মোটামুটী এভাবেই করা হত। তাও তাকে কিছুটা দেখিয়ে দেয়া যায় কি না ভেবে এই কুইক টিউটোরিয়াল
তার কাজটার ওপর পেন টুল দিয়ে পাথ করে একটা সিলেকশন করে সেটা ফিল করলাম।
অন্য লেয়ার এ করে সেটা মাল্টিপ্লাই মোড এ নিয়েছি যাতে নীচের রাফ ড্রয়িংটা দেখা যায়-
এই রাফ ড্রয়িংটা অন্তত হতে কলমে করাই ভাল।

এবারে লেয়ার এর উপরে ট্রান্সপারেন্সি লক বলে একটা বাটন আছে সেটা ক্লিক করলাম।
এটা অন করলে সেই লেয়ার এর একমাত্র ড্রয়িং যট্টুকুতে করা হয়েছে সেটা বাদে বাকি যতটুকু ট্রান্সপারেন্ট সেটা ইন
একটিভ হয় যায়, ফলে যত ইচ্ছা আঁকেন মূল আঁকার বাইরেরে সাদা অংশে দাগ পড়বে না। ডিজিটাল পেইন্ট এর জন্যে দারুণ জিনিস।

যে কোন কালার ফিল (Alt+backspace) করলাম

গ্রেডিয়েন্ট টুল (G) নিলাম এটায় একটা সমস্যা বাই ডিফল্ট থাকে সেটা হল একদিকে সিলেক্টেড রংটা থাকলেও
অন্য দিকের টোনটা থাকে সাদা, এটা এড়াতে টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এন্টার চাপুন প্রথম সারির দ্বিতীয়টা সিলেক্ট করুন।

মাউস এ আঁকা (জানটা শেষ)

December 09, 2013

Doodling for RUHAN RUHAN

Trying to develop a CRYSTAL READER female holograph character for upcoming Sci-Fi RUHAN RUHAN 01

May 26, 2013

পুনি

একটা নতুন প্রজেক্টের জন্যে করা কাজ, শীঘ্রই আরো ডিটেইল আসবে :)


জাপান টাউনে

 মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...