Showing posts with label concept art. Show all posts
Showing posts with label concept art. Show all posts

April 27, 2023

Concept character: Crab clan female

এক ফরেন ক্লায়েন্ট তার কমিকস এর কাজ দিলো। আগের ক্যারেক্টার ডিজাইন এত ভয়াবহ যে সেটা দেখে আঁকার চাইতে ওকে বললাম আমি সব ফ্রি রিডিজাইন করে দেই। ভাগ্য ভাল এর আগে ওই ভয়াবহ ডিজাইন এ আর কোন বই বের হয় নি। তাই রাফলি নতুন করে সব ক্যারেক্টার আবার করে নিচ্ছি। 




আগের ডিজাইন।   

October 31, 2021

সঙ্ঘ: পিশাচ কাহিনি হরর সিরিজ

বেশ আমোদ নিয়ে লিখে যাচ্ছি পিশাচ কাহিনি সিরিজ। এবারের কিশোর আলো নভেম্বর সংখ্যার জন্যে একটা ছোট কমিক্স এঁকে ফেললাম। প্যানেল আলাদা করে কম্পোজিশন করে ফেলা যায় কিন্তু পুরো পেইজের যে একটা ফ্লো কম্পোজিশন থাকে সেটা ধরতে পারছি না। থিওরি আর প্র্যাকটিকাল এ আসলে অনেক তফাত। তবে চেষ্টা চলবে। নতুন রাধা ক্যারেক্টার টা আমার নিজের বেশ পছন্দ। তবে নিশ্চিত একটা মিশ্র প্রতিক্রিয়া আসবে এর থেকে, সেটাই মজা। 



 

November 22, 2020

IBRAHIM Bangladeshi superhero comics character suit design

ঢাকা কমিকসের সুপারহিরো কমিক্স ইব্রাহীম সিরিজের জন্যে আমরা একটা সুপারহিরো স্যুট ডিজাইন প্রতিযোগিতা ডেকেছিলাম, দারুণ দারুণ সব কাজ জমা পড়েছে সেখানে, সেসব থেকে ইন্সপিরেশন নিয়ে ফাইনালি একটা ডিজাইন করলাম। আঁকবে এড্রিয়ান অনীক। তার জন্যে সাজেশন আকারে করা। 

সিরিজটা যারা পড়েন নি পড়ে দেখতে পারেন, আমার নিজের বেশ পছন্দ। এবং এর গল্পের সামনে সম্ভাবনা গুলিও বেশ দারুণ মনে হচ্ছে। 


 

October 31, 2017

মথ-ক্যারেক্টার

সিঁড়ির গোড়ায় একটা মথ মরে পড়ে ছিলো, আগে স্টাডি করা হয়নি কখনো, নিয়ে এসে টুকটাক স্কেচ করলাম, কালারটা প্রায় এনালোগাস, সেটা থেকে একটা ক্লিশে টাইপ ক্যারেক্টার আঁকলাম। ক্লিপ স্টুডিওর ব্রাশের মিক্সড গ্রাউন্ড কালার অপশনটা ভাল লাগলো বেশ।


October 23, 2017

Demon challenge

ফেইসবুকের দুর্দান্ত গ্রুপ Character Design Challenge প্রতি মাসে নতুন ক্যারেক্টার ডিজাইন প্রতিযোগিতা ছাড়ে। কত মহা মহা আঁকিয়ে যে এখানে কাজ দেয়! অসামান্য সব কাজ খালি মুগ্ধ হয়ে দেখি। এবারে ছিলো ডেমন- মানে শয়তান। ক'দিন আগেই নেপাল ঘুরে এলাম সে সময় হিন্দু ও বৌদ্ধ ডেমনোলজির দুটো ছোট বই কিনেছিলাম, Ritual objects and Deities: An iconography on Buddhism and Hinduism (এটা অবশ্য মিতু কিনেছে). আরেকটা স্রেফ-Himalayan Folklore: Ghosts and Demons from West NEPAL (এটা আমি)। এই জিনিস নিয়ে পড়তে গিয়ে দেখি হিন্দুইজম বা বুঢিজম এ কোন পরম শয়তান বলে কিছু নেই। সেমিটিক ধর্মগুলিতে যেমন একদিকে ইশ্বর আরেকদিকে শয়তান এখানে ব্যাপারটা তা না। আমি এদ্দিন শয়তানের মুখোশ বলে যা সব দেখে এসেছি যেমন কালভৈরব, বজ্রকিলা, বজ্রপানি, বা যে কোন 'লাখে' এগুলো আসলে উলটো ভাল জিনিস। মানে এরা বরং অশুভকে বিতারণে ব্যস্ত। যাই হোক মাঝখান থেকে বেশ কিছু মাস্ক আর সেই ইলাস্ট্রেটেড বইয়ের কিছু মোটিফ স্টাডি করেছিলাম, সেগুলি মিলিয়ে ঝিলিয়ে সেই গ্রুপেও দিলাম। সাথে সাথে সেটা শ'খানে অসামান্য কাজের আড়ালে কই চলে গেল। 

এঁকে দারুণ মজা পেয়েছি। ভাবলাম ব্লগে তুলে রাখি এইবেলা।


April 11, 2016

কড়াইল কন্সেপ্ট আর্ট

গেল শুক্রবার আঁকান্তিস এর স্কেচবুকিং এ গিয়েছিলাম কড়াইল লেক এ। সেখান থেকে কনসেপ্ট আর্ট। যা কিছু এলিমেন্ট পেয়েছিলাম সব টুকে নিয়ে সেগুলি মিলিয়ে ঝিলিয়ে একটা জিনিস দাঁড়া করা গেল। সেই সাথে আর্ট স্টেশন এ একটা চ্যালঞ্জ এ যোগ দিতে গিয়ে একাউন্ট খুলে ফেললাম সেখানে। দেখা যাক কী দাঁড়ায় শেষমেশ।




September 24, 2015

চোরাড্যাকটাইল

দাদু-নাদু আঁকছি, আঁকার মাঝে ফান ক্যারেক্টার, চোরাড্যাক্টাইল।

September 02, 2015

শর্টকাট এ এনভায়রনমেন্ট পেইন্ট

আমি আসলে এই জিনিস পারি না, তাই সেটা সহজে করার একটা টেকনিক বের করেছি। এটাই একমাত্র উপায় না নিশ্চই, এবং বছর পাঁচেক পরেও যে আমি এভাবে আঁকব তার কোন নিশ্চয়তা নেই, তাও টেকনিকটা এখানে তুলে রাখা যাক, কারো কাজে লাগতে পারে।
প্রথমে একটা হালকা রঙ পুরো ক্যানভাসে ফিল মারা হ্ল।

এবারে সবচেয়ে ফাঁকির ধাপ, কয়েক দিকে বড় বড় কিছু ফর্ম এঁকে 'আটকানো হল' কম্পোজিশন।
এটা কিভাবে কোনদিকে দেব সেটা বুঝতে হলে কিছু ভাল কনসেপ্ট আর্ট দেখে
আগে এই বড় ফর্মগুলি বের করলে ভালো। বেশিরভাগ এনভায়রনমেন্ট এ দুই কোণা দিয়ে
কিছু এমন আন্তাজমারি জিনিস থাকে। ভাঙ্গা দালান, পাহাড়, গাছ ইত্যাদি। আসলে এটা দিয়েই মূল আঁকার কাজ
কমায়ে আনা যায়, এই পার্ট টা আমি খুব এনজয় করি। বিগ ফর্ম চাংক কই হবে সেটা ভালভাবে প্লেস করলেই কাজ
হাতে চলে আসে নীচে কিছু উদাহরণ দেই 
খুব একটা সুবিধার হল না যদিও তবে বোঝানোর চেষ্টা করা হল যে আসলে অনেক ডিটেইল যেই 
পার্টগুলি আমাদের চোখ ধাঁধিয়ে দেয় সেগুলি  আসলে প্রথমের সেই বড় কিছু ফর্ম।


এবারে মাঝামাঝি একটা টোন দিলাম, এটাকে বলা যাক মিডগ্রাউন্ড, পিছনে ব্যাকগ্রাউন্ড
সামনে ফোরগ্রাউন্ড, মাঝে মিডগ্রাউন্ড

মিডগ্রাউন্ড এ কিছু মানুষ টাইপ জিনিস বসালাম। এনভায়রন্মেন্ট এর সবচেয়ে গুরুত্বপূর্ণ
ব্যাপার হল হিউম্যান স্কেল, মানে যা আঁকছি সেটা মানুষের তুলনায় কত বড় সেটা বোঝানো জরুরি। সামনে বড় করে সাবজেক্ট আঁকা থাকলেও আমার মতে পেছনের দিকে কিছু ছোট করে মানুষ এঁকে স্কেল পার্স্পেক্টিভটা বোঝানো দরকার

একেবারে পেছনে কিছু সেকেন্ডারি ফর্ম। এই পার্ট টা বোঝা জরুরি। কারণ এইগুলি মূল ঝামেলাটা পাকায়। 
পেইন্টিং দেখলে মনে হয়, অরে বাপ- কি ডিটেইল। আসলে এই পিছনের ফর্ম গুলির ভ্যালু হহয় লো, আর ডিটেইল আরো কম।
কিন্তু এটা একটা ভিজ্যুয়াল চালাকি তৈরী করে। মনে হয় না জানি কত ডিটেইল। এই পার্ট টায় তাই খুব বেশী
সময় না দিয়ে কিছু গ্রেডিয়েন্ট টেক্সচার মেরে একটা এসেন্স দিয়ে ছেড়ে দেয়াই ভাল।

আমার মতে সব টেকনিক ছাপিয়ে যে কোন আর্ট ওয়ার্কের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট- ছবি দিয়ে একটা স্টোরি বলা।
সামনের পাথর (বা যাই হোক সেটা) এর ওপর একজন মানুষের দুই পা দেয়া হল। হাতে তরবারী। অলরেডি কিন্তু
দর্শকদের মধ্যে ঘটনাটা কী জানার আগ্রহ তৈরী হয়ে গেলো। সামনে যারা আসছে তারা কারা? এই লোকটা কে?
এখন কি যুদ্ধ শুরু হবে? নাকি এরা একই দলের? ড্রয়িং যতই ভাল হোক সেটা 
একটা স্টোরি বলার চেষ্টা না করলে আসলে তার গুরুত্ব অনেক কমে যায়।

এবারে কিছু র‍্যানডম গ্রেডিয়েন্ট (খেয়াল করুন পেছনে কিন্তু এমনি কিছু কানেক্টিং
ডালপালা আঁকা হয়েছে জামানোর জন্যে)

এবারে ডিজিটাল মিডিয়ার সুবিধা নিলাম, কালার পাল্টে নিলাম 
(Ctrl+U চাপুন আর স্লাইডার ডান বাম করে বুঝে নিন) সাথে কিছু পাথর টাইপ টেক্সচার

আমার একগাদা গাছের ব্রাশ নামানো আছে গুগল থেকে, সেটা দিয়ে কয়েকটা ক্যাকটাস বসিয়ে দিলাম।
ব্যস!

ট্র্যাডিশনালিও কাজগুলি এভাবেই করে, চাইলে JOHN NAVAREZ এর কিছু পেন্সিল এ করা এনভায়রনমেন্ট থাম্বনেইল দেখতে পারেন।

April 21, 2015

মিসি

একটা পুরানো আইডিয়ার কথা মনে পড়ায় সেটা ঝাঁড়পোঁছ করে আবার ধরলাম। কাজ করার জন্যে একটা জীবন আসল যথেষ্ট না :/

জাপান টাউনে

 মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...