June 28, 2018

কমিকবাজ

তাহসিন সালমান চৌধুরি। আমার দেখা এ দেশের একমাত্র একাডেমিক কমিকবুক নার্ড। কালার্স এফ এম এ রীতিমতন কমিক্স নিয়ে একটা রেডিও শোও করেন তিনি। আমার বেশ কয়েকবার সেই শো'তে যাবার সৌভাগ্য হয়েছে। সম্প্রতি তিনি ইউটিউবে বাংলাদেশি কমিকসের রিভিউ করা শুরু করেছেন। নিয়মিত ফলো করার একটা বড় কারণ হচ্ছে, মাঝে মাঝে ঢাকা কমিকসের কমিক্স সেখানে রিভিউ আসে। আর এবারে চলে এসেছে আমার প্রথম কমিক্স মীনপিশাচ! তাই এখানেও তুলে দিলাম।
কমিক্স লাভাররা তাঁর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে ঠকবেন না।

চায়না টাউনে

 মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...