এবারেই প্রথম বাংলাদেশের নির্বাচনে ব্যবহার হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। নির্বাচন কমিশন (ও ক্ষমতাসীন দল) দাবী করে আসছিলো এটা নিশ্ছিদ্র একোটা ব্যবস্থা। জালিয়াতির সুযোগ নেই। গতকালের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে সেটা হাস্যকর ভাবে ভুল প্রমাণিত করেছেন বাংগালি জনপদ। ডিজিটাল পদ্ধতিতে সিসিক্যামের মাধ্যমে ঢাকায় নির্বাচন কমিশনার কার্যালয়ে বসে বসে সবাই দেখেছে কিভাবে বুথের মধ্যে অন্যান্য লোক ঢুকে নির্দেশনা দিয়ে ভোট দেওয়াচ্ছে। নজীরবিহীন ভাবে এবারে সেই উপ নির্বাচন বাতিল (স্থগিত নয়) ঘোষণা করেছে ইসি। গতকাল সন্ধ্যায় নিউ এইজের জন্যে তাই নিয়ে করা কার্টুন।
Showing posts with label Bangladeshi political cartoon. Show all posts
Showing posts with label Bangladeshi political cartoon. Show all posts
October 13, 2022
May 13, 2022
ওয়ার্ল্ড প্রেস কার্টুন এর সংকলনে আমার কার্টুন।
অবশেষে হাতে পেলাম! ওয়ার্ল্ড প্রেস কার্টুন প্রতি বছর পৃথিবীর সেরা সব কার্টুন নিয়ে একটা সংকলন করে। সেখানে শুধুমাত্র প্রেস-নিউজপেপারে প্রকাশিত কাজ স্থান পায়। ২০১৫ এর সংকলনে আমার একটা কাজ স্থান পেয়েছে। সেটা এতদিন পর সবাইকে জানানোর কারণ হল- এতদিন আমি নিজেই নিশ্চিত ছিলাম না! কারণ নিয়ম মেনে যাদের কার্টুন প্রকাশিত হবে তাদেরকে একটা সৌজন্য কপি পাঠানোর কথা। আমি পাইনি।
মাঝে তাবরিজ কার্টুনের একটা সাইটে বইটার একটা সূচী দেখি, তাতে দেখি মেহেদী হক, বাংলাদেশ। তারপর থেকেই নানা ভাবে জানার চেষ্টা করেছি, তাদের মেইল করা, ফেইসবুক পেইজে নক করা। মানে শুধু ইউরোপে যাওয়া বাকি রেখেছি। বুঝতে পেরেছি সবদেশের কার্টুনিস্ট ই আসলে এক জিনিস। আমাদের মতই অলস টাইপ। যাই হোক, শেষে হঠাত সেদিন কী একটা খোঁজ করার ফাঁকে দেখি এই বইয়ের একটা কপি সেল হচ্ছে। সাথে সাথে কার্টুনিস্ট কাম তুখোর ইঞ্জিনিয়ার Zahid কে নক। সে থাকে নেদারল্যান্ডস, সে বলার সাথে সাথে অর্ডার ঠুকে দিল। আর এক সপ্তাহের মাথায় চলে এল বই। এবং হ্যাঁ, সেখানে আমার কার্টুনটি আছে। এলফাবেটিকালি এ এর পরেই বি, আর বি ফর বাংলাদেশ।
এই অর্জনটা আমি উৎসর্গ করতে চাই আমার দুই গুরু আহসান হাবীব ও আমার পত্রিকার সম্পাদক নুরুল কবীর কে। বিশেষ করে Nurul Kabir যিনি না থাকলে আমি কার্টুনিস্ট হতাম বটে তবে পলিটিকাল কার্টুনিস্ট হতাম কি না জানি না। ধন্যবাদ সবাই।
Subscribe to:
Posts (Atom)
জাপান টাউনে
মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
ইদানীং নিজের পাতা ফাঁদে নিজেই বারবার ধরা খাচ্ছি, আঁকান্তিস নামে যে গ্রুপটা খুলেছিলাম সেখানে সপ্তাহান্তে একটা কিছু কন্টেস্ট ডাকি (নিজেই)।...
-
সাধারণত আমার ব্লগে আমি আমার রাজনৈতিক কার্টুন নিয়ে লিখি না। ব্যস্ততার কারণে ব্লগ লেখাও কমে গেছে। তবে এই ঘটনাটা নিয়ে বিশদ লিখতে গিয়ে ব্লগই বেছ...

