Showing posts with label sketch book. Show all posts
Showing posts with label sketch book. Show all posts

April 05, 2016

সুন্দরবন স্কেচলগঃ ২০১৬

মার্চ এর প্রথম সপ্তাহ (৩-৮), আমার (শ্মশান আর দূর্ভিক্ষ বাদে) প্রায় সর্বকাজের সাথে শ্যামদেশীয় ভাইয়ের মত - যুগের অধিক সময় ধরে একসাথে থাকা বন্ধুদল মিলে গেলাম সুন্দরবন, শুনে যতটা রোমান্টিক মনে হচ্ছে আসলে তেমন হয়নি। প্রায় চারদিন দুইপাশের গাছগাছালি দেখতে দেখতে এইজ অফ টুমরো ছবির নায়কের দশা হবার জোগাড়। তার ফাঁকে পণ করেছিলাম সেই আগের মত আবার ডায়েরি প্লাস স্কেচ বুক চালাবো। খুব একটা জুত করতে না পারলেও ফাঁকে ফাঁকে ঠিকই প্রায় প্রতিদিন কিছু ড্রয়িং করেছি, তার থেকে কয়েক পৃষ্ঠা, পারলে (ধৈর্য্যে কুলালে) আমার সাংকেতিক ভাষার মত হাতের লেখার সাবটাইটেল টাইপ করে দিবোনে' পরে।













March 31, 2015

Rajsahi Sketches


মাঝে সপ্তাখানেক রাজশাহী ছিলাম। এত নিরিবিলি শহর এখন পর্যন্ত দেশে আর দেখিনি। সবচেয়ে আরামের হল ট্রান্সপোর্ট। শহর জুড়ে ব্যাটারি চালিত 'অটো' যেখানেই যান রিজার্ভ এ গেলেও কখনই ভাড়া ৬০ টাকার বেশী না। রাস্তাতে কোথাও ভাঙ্গা নেই কোন ময়লা নেই- আহারে ঢাকায় আমরা কী কষ্ট করেই না থাকি। (সেখানে বেশ কিছু স্কেচ বুক করেছি তার থেকে এক পৃষ্ঠা)

February 26, 2015

Sketch books


আমার স্কেচবুকের একাংশ- মানে যা যা খুঁজে পাওয়া যাচ্ছে আশে পাশে। আজ ঝেড়েপুঁছে তুলতে কেমন নস্টালজিয়া পেয়ে বসল। যারা ভাবেন আমি ডিজিটালি আঁকি, তাদের জন্যে বলা যাক- সেটা বরফ খণ্ডের ভাসমান পৃষ্ঠ। স্কেচবুক ছাড়া ডিজিটাল টেকনিক কেবলি ফক্কিকারি।

জাপান টাউনে

 মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...