Showing posts with label Bangla Cartoon. Show all posts
Showing posts with label Bangla Cartoon. Show all posts

May 28, 2023

Bangla Horror comics OBOLOPI

চলছে নিহিলিনের নতুন কমিকস 'অবলোপী' র কাজ। ইংকিং এ এবারে custom G pen ইউজ করছি। নিট ইংক করতে পারি না, এবারে চেষ্টা করছি, মজার ব্যাপার এতে বরং সময় কম লাগে ইংক এ। প্রেশার কন্ট্রোল করে মোটা চিকন স্ট্রোক দিলে বার বার লাইন দিতে হয়, কারণ সেটা একই সাথে লাইট এন্ড শেড মাথায় রেখে দিতে হয়, আর সেখানে আবার মাঝে মাঝেই দুই লাইনের মাঝে গ্যাপ থাকে, ফলে ফ্ল্যাট করতে সময় বেশি লাগে। এবারে ক্লিন করে দেখছি রঙ এও সময় বেঁচে যাচ্ছে।  





September 28, 2022

New Graphic novel!


 খুবই লোভনীয় একটি প্রজেক্ট। আমার খুব পছন্দের একজন লেখকের গল্পে (কাজ কিছুদুর এগিয়ে পরে ঘোষণা)। তবে মনে হয় না এটা পুরোটা করা হবে। স্টোরিবোর্ড আর পেন্সিল এর কিছু অংশ করতে পারি। আজ গল্প পড়ত পড়তে কিছু রাফ স্কেচ। 

June 22, 2022

এসেছে নতুন উন্মাদ: UNMAD new issue with MOON KNIGHT parody Cartoon

জীবনের সবচেয়ে দারুণ অনুভূতির প্রথমটা আমার এখনো উন্মাদে যখন কোন কাজ বের হয়।
মনে আছে ক্লাস টেনে জীববিজ্ঞান পড়তে পড়তে হঠাত মাথায় আইডিয়া চলে আসলো যে কোনভাবে কার্টুন এঁকে যদি উন্মাদে ঢুকে যেতে পারি তাইলে আর চিন্তা নাই, করলাম না আর পড়াশুনা। ছোটবেলার ভাবনা যে সত্যি সত্যি এভাবে সত্যি হয়েযাবে সেটা আসলেই ভাবি নাই।
ধন্যবাদ উন্মাদ।

এবারে উন্মাদের MOON KNIGHT সিরিজের প্যারোডি করেছি সংলাপ সহ। আর সেই সাথে আগের বাতিল একটা প্রচ্ছদ চলে এসছে কিঞ্চিত 'পরিমার্জিত' রূপে। 

ভাল কথা- কিভাবে সংগ্রহ করবেন কপি? এই পেইজে ইনবক্স করে দিতে পারেন সরাসরি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার। 



 


May 13, 2022

ওয়ার্ল্ড প্রেস কার্টুন এর সংকলনে আমার কার্টুন।

 অবশেষে হাতে পেলাম! ওয়ার্ল্ড প্রেস কার্টুন প্রতি বছর পৃথিবীর সেরা সব কার্টুন নিয়ে একটা সংকলন করে। সেখানে শুধুমাত্র প্রেস-নিউজপেপারে প্রকাশিত কাজ স্থান পায়। ২০১৫ এর সংকলনে আমার একটা কাজ স্থান পেয়েছে। সেটা এতদিন পর সবাইকে জানানোর কারণ হল- এতদিন আমি নিজেই নিশ্চিত ছিলাম না! কারণ নিয়ম মেনে যাদের কার্টুন প্রকাশিত হবে তাদেরকে একটা সৌজন্য কপি পাঠানোর কথা। আমি পাইনি।

মাঝে তাবরিজ কার্টুনের একটা সাইটে বইটার একটা সূচী দেখি, তাতে দেখি মেহেদী হক, বাংলাদেশ। তারপর থেকেই নানা ভাবে জানার চেষ্টা করেছি, তাদের মেইল করা, ফেইসবুক পেইজে নক করা। মানে শুধু ইউরোপে যাওয়া বাকি রেখেছি। বুঝতে পেরেছি সবদেশের কার্টুনিস্ট ই আসলে এক জিনিস। আমাদের মতই অলস টাইপ। যাই হোক, শেষে হঠাত সেদিন কী একটা খোঁজ করার ফাঁকে দেখি এই বইয়ের একটা কপি সেল হচ্ছে। সাথে সাথে কার্টুনিস্ট কাম তুখোর ইঞ্জিনিয়ার Zahid কে নক। সে থাকে নেদারল্যান্ডস, সে বলার সাথে সাথে অর্ডার ঠুকে দিল। আর এক সপ্তাহের মাথায় চলে এল বই। এবং হ্যাঁ, সেখানে আমার কার্টুনটি আছে। এলফাবেটিকালি এ এর পরেই বি, আর বি ফর বাংলাদেশ।
এই অর্জনটা আমি উৎসর্গ করতে চাই আমার দুই গুরু আহসান হাবীব ও আমার পত্রিকার সম্পাদক নুরুল কবীর কে। বিশেষ করে Nurul Kabir যিনি না থাকলে আমি কার্টুনিস্ট হতাম বটে তবে পলিটিকাল কার্টুনিস্ট হতাম কি না জানি না। ধন্যবাদ সবাই।






পুনশ্চ: কার্টুনের প্রেক্ষাপট, নরেন্দ্র মোদী প্রথমবার জয়ী হয়ে ক্ষমতায় এলে এটা আঁকি। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গড়সে ছিলো উগ্রপন্থী আর এস এস সমর্থক। আর সেই মতাদর্শের একটি দল ক্ষমতায় এলো। যা গান্ধীর অহিংস দর্শনে আবারো চরম আঘাত।
কার্টুনটি ডেইলি নিউ এইজে ১৭ মে, ২০১৪ তে প্রকাশিত।



জাপান টাউনে

 মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...