Showing posts with label kidz. Show all posts
Showing posts with label kidz. Show all posts

December 01, 2011

ছাতা কপ্টার

বিডিনিউজ এর বাচচাদের ম্যাগাজিন KIDZ এর জন্যে করা প্রচ্ছদ। এই একটা জায়গায় প্রাণ খুলে RGB স্পেক্ট্রাম এ আঁকা যায়। কারণ একমাত্র এটাই ফাইনালি ইলেক্ট্রনিকালি পাবলিশ হয়। এবারের প্রচ্ছদে একেবার কল্পনার লাগাম ছেড়ে দিয়েছিলাম (তাও বেশীদুর যেতে পারি নি) গ্রাফায় কনসেপ্ট আর্ট নিয়ে যা যা শিখেছি তার সবই এখানে প্রয়োগের একটা চেষ্টা চালিয়েছি। বাসার আদ্দিকালের শরীফ ছাতা থেকে ডুডল শুরু করি। তারপর গুগল ভাইকে জিজ্ঞেস করে আরো কিছু ডুডল। তারপর সরাসরি থাম্বনেইলিং



ছাতা ডুডল

প্রথম থাম্বনেইল
থাম্বনেইল থেকে আরো একধাপ

এই পর্যায়ে এসে গুরু সব্যদা'কে মেইল করন ও ঝাড়ি খাওন, এবং ফর্ম এর রিদম ও হারমোনি নিয়ে সতর্কীকরণ
ওয়াটার কালার ডুডল


'লাআইট বলব' জ্বলন ও 'যান' টাকে আদি ভেস্পায় হাঁসজারুকরণ

সিলুয়েট এ সল্ভ করণ
৩ ঘন্টার ওয়াকম নিষ্পেষণ


দ্বিতীয়বার কালারিং এ স্যাচুরেশন নিয়ে ঝাড়ি খাওন ও ঠিক করন


মোটামুটিভাবে এ-ই। আশা করি পরেরবার আরো সহজে ও মন দিয়ে কাজ করা যাবে।

May 01, 2011

KIDZ এর কভার

bdnew24 এর ছোটদের পেইজ KIDZ এর জন্যে করা, ২০০৯ থেকে প্রায় সব ইভেন্ট গুলিতে রেজা ভাই আর সাগর ভাই দারুণ কিছু সংখ্যা করেন, এই একটা জায়গায় কাজ করে খুবই মজা পাই কারণ, এটা -RGB তে মনিটর এ আসে। অর্থাৎ ফটোশপ এ যা আঁকি তার কিছুইই প্রায় হারায় না। আর কন্সেপচুয়াল আঁকিবুকির জন্যে এখানে যততা স্বাধীনতা পাই তা অন্য জায়গায় কল্পনারও বাইরে। রেজা ভাই আর সাগর ভাই দু'জনই অতি প্রিয় মানুষ আমার। সেই ভরের কাগজ থেকে দেখে আসছি একেবারে টিপিক্যাল ভদ্রলোক কবি হুমায়ুন রেজা, আর সাগর ভাই।
যা-ই হোক



KIDZ থেকে কয়েকটা প্রচ্ছদ

জাপান টাউনে

 মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...