Showing posts with label গ্রাফা. Show all posts
Showing posts with label গ্রাফা. Show all posts

June 20, 2011

GRAFA: একটি ক্যারেক্টার ডেভেলপমেন্ট এর স্টোরি

সব্যসাচী মিস্ত্রীর কন্সেপ্ট আর্ট ওয়ার্কশপ থেকে... ১০ টা ক্লাসের পর সবার মাথা যখন ভোঁ ভোঁ করছে, তখন আমাদের সবাইকে চারটা গ্রুপ এ ভাগ করা হল। আমাদের গ্রুপের নাম টিকটিকি :)গ্রুপ মেম্বার কিমি আপু, মাহাদী ভাই, মেরাজ ভাই, আর শান্তনু। এরপর লটারি করে কিছু মজার গল্পের শিরোনাম ধরিয়ে দেয়া হল। যেমন 'অ্যালিয়েনের গর্ত' 'যাদুকর ও হাতি' আমাদের পড়ল 'দাদুর মশা নিধন অভিযান' ওই সময় আমার ওপর দিয়ে প্রবল ঝামেলা যাচ্ছিলো। উন্মাদের ঈদ সংখ্যা কড়া নাড়ছে দরজায়। থিসিসের ড্রাফট বার বার লিখছি আর কাটছি। এর মাঝে সবাইকে নিয়ে এই মজার টপিকটা কিভাবে ভালো করে আঁকা যায় তা ভাবতে লাগলাম। রাতে রাতে খালি কনসেপ্ট নামাই। গ্রুপের সবাই মিলে ক্লাসের বাইরে আঁলিয়স ফ্রাসেজ এর আগুন দামী চা, আর স্টার এর খাসী লেগ রোস্ট সাবড়াই। অবশেষে এমনি করে সার্টিফিকেট গিভিং এর দিন মোটামুটি ভাবে যা দাঁড়া হয় তা মিলিয়ে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাই। হাতা গুটিয়ে সেটা পেন ড্রাইভে নিয়ে অকুস্থলে পৌঁছে শুনি... প্রেজেন্টেশন হবেনা! কারণ আর কেউ করে নাই!! খুবি মন খারাপ হ্ল, সবাই করলে কি চমৎকারটাই না হত। যাই হোক সেই জিনিস আর কোথাও দেখানো হয় নি। আজ অফিসের পিসি তে সেটা দেখে ভাবলাম তুলে দেই এখানে।























October 06, 2010

যেসচার ড্রয়িং

গ্রাফায় ঢুকে নতুন যে ব্যপারটা বুঝতে শুরু করেছি সেটা যদি ক্লাস ফাইভে কেউ আমায় একবার বলে দিত তাহলে মাথার বেশ কিছু চুল বাঁচানো যেত। প্রথম ক্লাসে আমাদের যেটা বোঝানো হল সেটা এই-
মানুষেরমাথা হাত পা ইত্যাদি সব আলাদা আলাদা shape আকারে না দেখে গোটা শঅরীর আসলে একটা Form আকারে দেখতে হবে। শুধু মানুষের দেহই না, ব্যপারটা সবকিছুর ক্ষেত্রে সত্য। অর্থাৎ কোন মানুষ আঁকার আগে আত্মস্থ করতে হবে তার 'ভঙ্গী' যাকে ইংরেজিতে বলা হচ্ছে 'Gesture' আর এই ড্রয়িং এর নাম Gesture Drawing বা ১০% আঁকা আমরা সাধারণতঃ Line এ এঁকে অভ্যস্ত আর এখানে আঁকতে হবে Form এ, ব্যপারটা রপ্ত করতে আমাদের কিছু সত্যিকারের ছবি দিয়ে বলা হল Gesture Drawing করতে। জান হালুয়া হয়ে গেল। বিশেষ করে যারা আমরা লাইন এ আঁকতে অভ্যস্থ। অনেক চেষ্টার পর আমার কাজ যা দাঁড়ালো তার কিছু দিয়ে দেই--


















এইটা সব্যদার আঁকা
এই ড্রয়িং এর আরেকটা নাম আছে 'সিলুয়েট ড্রয়িং' (Silhoette), অর্থাৎ কোন কিছুর শুধু ছায়া আঁকলে যা হবে। এইভাবে কোন কিছুকে যদি এঁকে বোঝানো যায় তবে নিশ্চিত ভাবে সেটা একদম শেষে গিয়েও খুব দারুণ একটা কিছু হবে। ওপরের আঁকাগুলো থেকে সেটা বোঝা যাচ্ছে। শুধু ফ্ল্যাট ব্রাশে চাইনিজ ইংকে আঁকা, কিন্তু মোটামুটিভাবে সবই বোঝা যাচ্ছে। মূল এসেন্স বা আভাস কিন্তু পরিষ্কার। ড্রয়িং মূলতঃ এখান থেকে শুরু করাটাই একটা গুড প্রাক্টিস।

পরের পোস্টে আরো কিছু শেয়ার এর আশা রাখি।

জাপান টাউনে

 মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...