October 13, 2022

নিউ এইজ এর কার্টুন

 

এবারেই প্রথম বাংলাদেশের নির্বাচনে ব্যবহার হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। নির্বাচন কমিশন (ও ক্ষমতাসীন দল) দাবী করে আসছিলো এটা নিশ্ছিদ্র একোটা ব্যবস্থা। জালিয়াতির সুযোগ নেই। গতকালের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে সেটা হাস্যকর ভাবে ভুল প্রমাণিত করেছেন বাংগালি জনপদ। ডিজিটাল পদ্ধতিতে সিসিক্যামের মাধ্যমে ঢাকায় নির্বাচন কমিশনার কার্যালয়ে বসে বসে সবাই দেখেছে কিভাবে বুথের মধ্যে অন্যান্য লোক ঢুকে নির্দেশনা দিয়ে ভোট দেওয়াচ্ছে। নজীরবিহীন ভাবে এবারে সেই উপ নির্বাচন বাতিল (স্থগিত নয়) ঘোষণা করেছে ইসি। গতকাল সন্ধ্যায় নিউ এইজের জন্যে তাই নিয়ে করা কার্টুন।

No comments:

Post a Comment

জাপান টাউনে

 মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...