রাতে আবার সব সুনসান হলে ঘুরতে গেলাম উত্তরায় আমার সাপ্তাহিক বন্ধুদের সাথে আড্ডায়।
যাই হোক। এদিকে পেইজ উদ্ধারে এখন কাম্প্রূপ কামাক্ষ্যা থেকে আসা মগা মহারানী অং শিং নাং এর মোবাইলে কল করা বাকি। আপাতত ডিবি পুলিশ দেখছেন, আর এদিকে শুভানুধ্যায়ীরা যে যার চ্যানেলে চেষ্টা করছেন। পাবার সম্ভাবন ক্ষীণ, তবে জিরো নয়।
এদিকে কাজ চলছে অনুকে লালন পালনের মাঝেই, চলছে একটা এনিমেশন প্রজেক্ট। মূল ক্রেডিট স্টুডিও কমিক্স আর্টিস্ট সাবিত ও পোলোর। আমার গাইড ও আছে কিছু। এনিমেশন যেহেতু আমার ফিল্ড না তাই ওদের অপরেই ছেড়ে দিয়েছি। স্যাম্পল ক্লিপ-
আর এর বাইরে টুকটাক এডিট শেষে কালকের ড্রাফট করা প্রচ্ছদ টা দিলাম। পরের কাজ আউটলাইন ছাড়া করার প্ল্যান। প্র্যাকটিস করতে হবে।

No comments:
Post a Comment