November 13, 2014

রেডিও স্বাধীন আর উন্মাদ-জেসিসি কমিকন ২০১৪

দারুণ একটা সেশন কাটিয়ে এলাম আজ রেডিও স্বাধীন এ। বিষয়বস্তু উন্মাদ-জেসিসি কমিকন ২০১৪। সাথে ছিলেন গ্রেট জামিল ভাই (ছবিতে সবার ডানে) ইফাদ এর ইফতেখার ভাই, আর আর.জে. কাজরিয়া কায়েস। কেন কমিকন কেন উন্মাদ, কেন ইফাদ ইত্যাদি নিয়ে কথাবার্তা হল। জীবদ্দশায় চারিদিকে কার্টুন কমিক্স নিয়ে রীতিমত সাক্ষাতকার দিয়ে ঘুরতে হবে এটা সত্যি ভাবি নাই। যাই হোক, কাজের কথা হল কাল দুপুর ২টা থেকে গুলশানের শ্যুটিং ক্লাব এ শুরু হতে যাচ্ছে এ বছরের কমিককন, মানে কিনা কমিক্স কনভেঞ্জশন। উন্মাদ এর সাথে জোট বেঁধে জামিল'স কমিক্স এর জামিল ভাই এই আয়োজন করেছেন। এই ভদ্রলোককে আমার বেশ পছন্দ। একই সাথে কমিক্স পাগল আর ঠাণ্ডা মাথার ব্যবসায়ী বুদ্ধিওয়ালা মানুষ আর তিনি আবার ভদ্র- এটা সত্যি রেয়ার।
যাই হোক, কমিককন এ আমাদের ঢাকা কমিক্স এর নতুন আকর্ষণ হিসেবে থাকবে এর অ্যান্ড্রয়েড অ্যাপ!
এখান থেকেও নামাতে পারেন চাইলে (প্রচারেই প্রসার )

No comments:

Post a Comment

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...