July 31, 2014
চেহারার রঙ
কালার করা নিয়ে আমার নিজের বিরাট ঘাপলা আছে। তবে মোটা দাগে কিছু ব্যাপার ধরতে পেরেছি। সেগুলি ছোট নোটস আকারে লেখা যাক। মানুষের মুখের রঙ করতে গেলে মূলতঃ তিনটা বেসিক শেড দরকার। মাথার ওপরের দিক বা কপাল অর্থাৎ যেটা আসলে খুলির সাথে লেগে আছে সেই অংশটা আসলে অনেকটা হলুদ রঙের হয়। তাই বলে একেবারে ক্যাটক্যাটা হলুদ না দিয়ে কিছুটা হলদে করে নেয়া ভাল। এর পরের অংশ মানে গাল অনেকটাই লালচে হয়। আসলে যে অংশে মাংস বেশী সে অংশই লালচে হয় আর হাড়ের কাছাকাছি জায়গা গুলি হলদে। এবারে শেষের যে অংশটা চিবুক সেখানে অনেকটা নীলচে রঙ হয়, এই পার্ট টা একটু টৃকি। কারন নীলচে বল্লেও এটা পুরোপুরি নীল না। এটা আসলে গালের লাল রংটারই ডিস্যাচুরেটেড মানে একটু গ্রে মিলিয়ে নিলে যা হবে (ওপেক কালার যেমন পোস্টার বা তেল গোয়াশ ইত্যাদির ক্ষেত্রে জল রঙ এ কোবাল্ট ব্লু টাও মিলিয়ে দেখা যেতে পারে।) এবারে আস্তে আস্তে একটার সাথে আরেকটা ব্লেন্ড করে গেলেই একটা মজার প্যলেট হবে। সবচেয়ে ভাল হয় এটুকু বুঝে ওল্ড মাস্টারদের কিছু পোর্ট্রেইট পেইন্টিং দেখা।
আশা করি এই পোস্ট কালার চেহারা করতে কিছুটা কাজে দেবে।
Subscribe to:
Post Comments (Atom)
জাপান টাউনে
মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
ইদানীং নিজের পাতা ফাঁদে নিজেই বারবার ধরা খাচ্ছি, আঁকান্তিস নামে যে গ্রুপটা খুলেছিলাম সেখানে সপ্তাহান্তে একটা কিছু কন্টেস্ট ডাকি (নিজেই)।...
-
কমিকবুকের কাজ চলছে, আর সেটা করতে গিয়ে কিছু অদ্ভূত সমস্যার মুখে পড়তে হচ্ছে আমাদের। যেমন- আমাদের 'সুপারহিরো' কেমন হবে?ল্যাঙ্গট পড়...

No comments:
Post a Comment