November 22, 2010

আঁকিবুকিঃ ধাপে ধাপ ধুপধাপ

সকালে হঠাৎ মনে হল যেভাবে কার্টুন আঁকি তার কোন সিকোয়েনশিয়াল পোস্টতো এখনো দেই নাই। এইটা শেয়ার করা উচিৎ... যদিও ড্রয়িংটা পুরাই ট্র্যাশ হইছে, কিন্তু স্টেপ গুলা মোটামুটি ভাবে এইরকমই... মোবাইলে তোলা ছবিগুলি তুলে এইবেলা দি...

প্রথমে একশন লাইন, মানে কে কিভাবে থাকবে সেটার মূল আইডিয়াটা...


এক বুড়ো ছোট্ট পোষা chameleon কে আদর করছে, হাতে সকালের খবরের কাগজ

পেন্সিলে আরো ডিটেইল করে নেয়া... চোখ হাত নাক মুখ অবয়ব পাচ্ছে

ইঙ্কিং শুরু, আমি সাধারণতঃ নিব পেন (crowquille nib নিউ মার্কেটের মডার্ন স্টেশনারি তে পাওয়া যায়) দিয়ে ইঙ্কিং করি

নিব পেন, সাথে পেলিক্যান কালি দোয়াত

আমার টেবিল (হুদাই)

এক্টু মোটা দাগ গুলি ৪ নম্বুরি তুলি দিয়ে করাটা সহজ... লাইক, ভ্রু, চুল গোঁফ

ইরেজিং, DELI কম্পানির 4B  রাবারটা ভাল অথবা Faber castell  Non- Dust

সরু দাগের জন্য যে কোন সাধারণ বলপেন... বলপেন দিয়ে কোথায় কোথায় পুরা কালো ছায়া ফেলব সেটা ঠিক করা হল

আবার ৪ নম্বুরি তুলির কাজ

টেক্সচারিং... হাতা... লুঙ্গির দাগ... chameleon গায়ের স্পট, পেপারের ল্যাখা... এইগুলি দিলে ছবি জমে যায়, তবে টু মাচ ডিটেইল না করাই ভালো

কি মনে হতে পেছনের কিছু হুদাই আসবাব আঁকা হল ( টু মাচ ডিটেইল লাগতেছে :(    )
ভাল কথা শেষের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ... নিজের স্বাক্ষর

chameleon টা বাজে হইছে আসলে, পরে আবার এইটা আলিদা আঁকলাম


যা- ই হোক প্রবল আইলসামির মধ্যে দিয়ে যাচ্ছি (কোরবানীর গরুগুলির অভিশাপ), ঝিমুনি কাটলে আরো স্পষ্ট করে পোস্টাপুস্টি হবে

10 comments:

  1. অসাধারন!!!! ক্যাম্নে আঁকেন কনতো?

    ReplyDelete
  2. @Zubair
    :) এম্নে এম্নেই তো

    ReplyDelete
  3. বাহ! চমৎকার! আসলেই তো এম্নে এম্নে, কেম্নে?

    ReplyDelete
  4. হেহ! এম্নে কেউ আকে নাকি!

    ReplyDelete
  5. দারুন...!!!

    এমন লেখার জন্যই তো নিয়মিত আপনার ব্লগে ঢুঁ মারি।

    ReplyDelete
  6. great dhup dhaps...keep inspiring! :D

    ReplyDelete
  7. সবাইকে ধন্যবাদ (নড)

    ReplyDelete
  8. কী কাগজ ব্যবহার করেন?

    ReplyDelete

Mehedi Haque.org new website

 ইন্টারনেট বা ডিজিটাল প্ল্যাটফর্ম এর সাথে আমার কোন একটা বিরাট কুফা কাহিনি আছে। যা-ই করি। একটা না একটা সমস্যা হবেই। আমার একটা সবেধন নীলমণি যে...