July 11, 2015

Self caricture

বহুদিন ব্লগ এ পোস্ট দেয়া হচ্ছে না। মূল কারণ রোজায় কাহিল- সারাদিন ঝিমাই। এবারের রোজাটা ভালোই পেয়ে বসলো। যাই হোক ওদিকে কাজ একেবারে কমও হচ্ছে না। যা যা করছি তার তালিকা দি'

১. GIZ এর সিটিজেন চার্টার এডিট (ফেইজ ৩)
২. রুহান রুহান ৩ (দিনে দুই পৃষ্ঠা ইঙ্কিং)
৩. ক্যারিকেচার ফৃল্যান্সিং (৪ টা)
৪. প্রতিদিন নিউ এইজ এর জন্যে কিছু না কিছু আঁকা (ইদানীং এক্সট্রা আর ইয়ুথ নামের দুই সাপ্লিমেন্টারি যোগ হয়েছে)
৫. ঢাকা কমিক্স এর পেইজ প্রোমশোনালস বানানো
৬. একটা এনিমেশন প্রজেক্ট এর জন্যে সরকারী পুষ্টি ইন্সটিটিউট এ প্রস্তাবনা বাবদ সপ্তায় তিনদিন ধর্না দেয়া।
৭.ইন্ডিয়ান ভিসা অফিসের লাইনে দাঁড়ানো (পুরো প্রক্রিয়া দু'বার করতে হয়েছে- ভুক্তভোগী মাত্রেই বুঝতে পারছেন আশা করি।)

তালিকা আর না বাড়াই-
আর এই পোস্ট এর ড্রয়িংটা অন রিকোয়েস্ট। বাংলাদেশ প্রতিদিন থেকে তাদের ঈদ সংখ্যা রম্যের জন্যে কার্টুনিস্টের ঈদ সেকশনের জন্যে আঁকা। আজকাল সবাই-ই মাঙ্গাস্টুডিও তে আঁকে তাতে সবার ড্রয়িং কেমন যেন আমার সাথে মিলে যাচ্ছে। ব্যাপারটা অস্বস্তিকর। ভাবছি জল রঙ এ ফেরত যাব। মাঝখান থেকে নাইলে মনে হচ্ছে যেন উল্টো আমি আমার জুনিয়রদের কপি করছি :P

June 29, 2015

কমিক্স আঁকিয়েদের জন্যে

বইটা বেশ মজার মনে হল। স্লাইড শেয়ার থেকে নামাতে গিয়ে দেখি এম্বেড কোড দেয়া আছে। এম্বেড করে দিলাম।

June 21, 2015

ঢাকা কমিক্স এর ব্যানার


ইন্টারনেট দুনিয়ায় ঢোকার পরে কাজের চেয়ে আকাজের মাত্রা বেড়েছে। কিছু এঁকেই সেটা শেয়ার, এডিট, ইত্যাদি করতে করতেই যায়। এখন আবার যোগ হয়েছে ভিডিও এডিট। Camtasia নামের একটা ভিডিও এডিটিং ও স্কৃন ক্যাপচার সফটওয়ার নামিয়েছি। যা-ই আঁকি ভিডিও করি। মজাই লাগে। এটা ঢাকা কমিক্স এর ফেইসবুক পেইজ  এর ব্যানার এর জন্যে করা।

June 07, 2015

কিশোর আলো

এবারের কিশোর আলো'র কভার করলাম। যে কোন কভার আঁকার মজা হল কাগজটা সাধারণতঃ ভাল হওয়াতে রঙ অনেক ব্রাইট আসে, আর নিউজপৃন্ট এ যেমন আউটলাইন ছাড়া আঁকলে লেপ্টে যায়- এখানে সেই ভয় নাই।

New Look: Mitu


বিয়ের পরে সবাই পাল্টে যায়, মিতুও পাল্টে গেছে। ভার্টিকাল চুল হরাইজন্টাল হয়ে গেছে।
(আমি অবশ্য আগের মতই আছি।)

May 26, 2015

VAGABOND

গত প্রায় এক বছর ধরে এই vagabond নামের গালা সাইজ মাঙ্গা সিরিজিটা মুগ্ধ হয়ে পড়েছি। তাকেহিকো ইন্যোউ এর লেখা। জাপানের সর্বকালের সেরা সোর্ডম্যান (মূলতঃ গুরু ছারা সামুরাই যাদের বলে রনিন, আমাদের একলব্য টাইপ) মিয়ামতো মুসাশি'র ওপরে লেখা। পড়ার ফাঁকে আবার আরেকটা গ্রাফিক নভেল পড়ছিলাম 'Y the last man'. সেখানে একটা বইয়ের নাম পেলাম 'গো রিন নো শো' বা the book of five rings. সেটা স্বয়ং মুসাশির লেখা, সেটাও পড়ে ফেল্লাম, মূলত ফাইটিং ট্যাকটিক্স আর ফিলসফির মারপ্যাঁচ নিয়ে করা। vagabond এর মত এত সুন্দর গ্রাফিক নভেল আমি এখনো আর পড়ি নাই। বইটা আমার লাইফ আর কাজের ধরন অনেকটাই প্রভাবিত করেছে। অনলাইনের ফ্রি কপি পড়লেও ইচ্ছা ছিল কখনো পারলে হার্ড কপি জোগাড় করব। অপ্রত্যাশিতভাবে সেটার ভলিম ১ হাতে চলে এল। ঘটনাটা ঘটিয়েছে র‍্যাটস আসিফ। লন্ডোনের আলকেমি ফেস্টিভ্যাল এ সে ডাক পেয়েছিল সেই সুযোগে বেশ কিছু কমিক্স কিনে আনার ফাঁকে এটা দেখে সে আমার জন্যে নিয়ে আসে। ফিলিং 'দারুণ!'
কেউ অনলাইন এ পুরোটা পড়তে চাইলে এখানে ক্লিক করুন। 





May 07, 2015

Interview


এবং হ্যাঁ, যারা যারা দেরীতে ঘুম থেকে ওঠার কারণে সকালের শো মিস করেন (আমি সহ) তাদের জন্যে রয়েছে ইউটিউব।  বাংলাভিশন এ ভীষণ সাক্ষাতকার। থ্যাংস টু খায়রুল বাবুই ভাই। 

চায়না টাউনে

 মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...