May 02, 2011

আহসান হাবীব দ্য গ্রেইট

এই প্রথম ডিজিটাল ইঙ্কিং প্র্যাকটিস করলাম। আহসান ভাইয়ের ওপর। মজা পাইলাম। কারণ হাতে কালি করতে গেলে সবসময় একতা বেড়াছ্যড়া লাগাই। এখানে তার চান্স নাই, কারণ আনডু আছে :)

May 01, 2011

KIDZ এর কভার

bdnew24 এর ছোটদের পেইজ KIDZ এর জন্যে করা, ২০০৯ থেকে প্রায় সব ইভেন্ট গুলিতে রেজা ভাই আর সাগর ভাই দারুণ কিছু সংখ্যা করেন, এই একটা জায়গায় কাজ করে খুবই মজা পাই কারণ, এটা -RGB তে মনিটর এ আসে। অর্থাৎ ফটোশপ এ যা আঁকি তার কিছুইই প্রায় হারায় না। আর কন্সেপচুয়াল আঁকিবুকির জন্যে এখানে যততা স্বাধীনতা পাই তা অন্য জায়গায় কল্পনারও বাইরে। রেজা ভাই আর সাগর ভাই দু'জনই অতি প্রিয় মানুষ আমার। সেই ভরের কাগজ থেকে দেখে আসছি একেবারে টিপিক্যাল ভদ্রলোক কবি হুমায়ুন রেজা, আর সাগর ভাই।
যা-ই হোক



KIDZ থেকে কয়েকটা প্রচ্ছদ

April 29, 2011

অপ্রকাশিতঃনিউ এইজ

রগ কাটাকাটি এখন আর কারো একার পেটেন্ট না

April 26, 2011

উন্মাদঃতিন লেয়ার এ


উন্মাদে অবশেষে শেড শ্যাডো দিয়ে আঁকা শুরু করল্লাম, অচিরেই উন্মাদের গ্রাফিক্স এ ব্যাপক পজিটিভ পরিবর্তন আনা হবে, 
অলরেডি কি বোর্ড আর টেবিল ঝাড়ার জন্যে একটা ঝাড়ুনী কেনা হয়ে গেছে, অয়ান স্টপ স্টেপ অফ... ইত্যাদি

স্টে টিউন্ড

আবার রস+আলো

গরমে ত্রাহি অবস্থা, এর মাঝে শ্রীমান সিমু নাসের এর ফোন, রস+আলোর প্রচ্ছদ করব কি না। এবার যদিও দুইদিন আগে জানানো হল, কিন্তু সেই থোর বড়ি খাড়া- আবার নাইট ফাইট, শুক্রবার পুরা রাত ইঙ্কিং (চেয়রটা আঁকতেই দুই ঘন্টা লাগছে, আমার চেয়ার)। তারপর ভোর চারটাতেও কারেন্ট না আসায় ঘুম দিলাম। পরদিন নিউ এইজে ল্কালারিঙ্গতা করে মেইল দিলাম। নিউ এইজের চাকরী আর কদ্দিন থাকে কে জানে, কারন সম্পাদক সাহেব যে ক'বার আমার কিউবিকল এ উঁকি দিলেন দেখলেন আমি রস+আলোর কভার আঁকতে ব্যস্ত, এর আগেরদিন এঁকেছি উন্মাদেরটা!

জাপান টাউনে

 মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...