September 21, 2021

Sketch practice

ডেইলি প্র্যাকটিস এখন আরেকটু সড়গড় হয়েছে। আগে কোনমতে গোটা দশেক জেশ্চার আঁকলেই হাঁফ ধরে যেত। ইদানীং বরং যতই কাজ করি আরো মনে হয়  করা হল না। রেডিমেড মডেল জেশ্চার বরাবরি না-পছন্দ হলেও শেষমেশ অনলাইনের এই সব কিম্ভুত আর্টিফিশিয়াল ভঙ্গি-ই ভরসা। অইদানীং আঁকছি GES DRAW PARTY নামের একটা ইউটিউব চ্যানেলে থেকে। 


September 20, 2021

প্রত্যাবর্তন পোস্ট টু ব্লগস্পট- আঁকান্তিস স্কেচবুক

 কথা রাখা গেলো না, চুপি চুপি ফিরে এলাম ব্লগস্পটে। টাম্বলার এর কিছুই বুঝিনা, এবং বাংলায়ে লিখতে গিয়ে বেশ কিছু পোকার (বাগ) খপ্পরে পড়লাম। যাই হোক। আঁকান্তিসের স্কেচবুক চলছে আবার। গত সপ্তার স্কেচ খাতা থেকে কিছু ক্লিন আপ। 




Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...