August 19, 2017

আঁকান্তিস পোস্টের ড্র ওভার

আঁকান্তিসের আরেকটা পোস্টের ড্র ওভার এডিট করলাম।



প্রথমে সেই বেসিক ফর্ম গুলি এঁকে নেয়া। এটা অনেকেই পাত্তা দেই না,
অনেক সহজ মনে করি। কিন্তু এটাই মূল ভিত্তি। একটা বিল্ডিঙের পিলার বানানোর মত।
দেখতে সাধারণ ও সহজ, কিন্তু সেটার ওপরেই পুরো বিল্ডিং ভর করে দাঁড়াবে।

এবারে একটা টিপ। কাঁধের লাইন আর কোমরের লাইন, এই দুটো লাইন
এক টানে এঁকে নিলে হাত পা কোনটা কোনদিকে কোন জায়গা থেকে নামবে
সেটা ফিক্স করে নেয়া যায়। নাইলে শেষ উলটাপালটা লেগে যায়।

সেই লাইন বরাবর এবারে হাত পা শুরু 

আরেকটু ডিটেইল, হাত পা আঁকা।

এবারে সবার জানা সেই সিলিন্ডার, মানে হাত পা শরীর সবই সাধারণ পাইপের মত করে এঁকে নেয়া। আর কোনটা কোন দিকে মানে কোন হাত সামনের দিকে কোন পা পিছনের দিকে, সেটা ওপরে কিছু রিঙের মত লাইন টেনে নিজে বুঝে নেয়া।

একটু ক্লিন করে নেয়া, কাইন্ড অফ পেন্সিলিং।

পছন্দমতন ইংক, কোথাও কোন গোঁজামিল নেই, জানি যে কোন পার্ট কিভাবে কোথায় শুরু কোথায় শেষ। 

এবং কালার

এই ড্রয়িংটা এনাটমির প্রিন্সিপাল ফলো করে করা হলেও যে কোন কার্টুনিশ আঁকাতেও এটা একইভাবে এই কয়েক ধাপেই করা ভাল, সবটা বেশ আয়ত্তে থাকে।

আশা করি ছোট এই পোস্ট টা কাজে আসবে। এ ছাড়া অন্য কোন প্রশ্ন থাকলে কমেন্টে দিতে পারেন।

No comments:

Post a Comment

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...