July 26, 2011
ভীতু দেশলাই কাঠি
এনিমেশন দুনিয়ায় পা রাখলাম অবশেষে, POKEE নামে অপুদের একটা এনিমেশন ফার্ম আছে, সেটা তিনমাসের একটা বিগিনার'স এনিমেশন ওয়ার্কশপ শুরু করেছে। আমি সবান্ধব (জিমি) সেখানে শুক্র শনি সারাদিন পাঠ নিচ্ছি। কোর্সের প্রথম ধাপ এ আমাদের সবাইকে একটা করে স্টোরি লাইন দাঁড়া করাতে হবে। আগামী সপ্তায় জমা। আমি যা ভাবছি তার কনসেপ্ট ড্রয়িং শুরু করে দিয়েছি। গল্পটা হবে একটা ভীতু দেশলাই কাঠিকে নিয়ে, যে আগুন ভয় পায়। সে মরতে চায় না, বাক্স থেকে পালাবার পরে সে জানতে পারবে মৃত্যু অনিবার্য, এবারে সে জীবনের মানে খুঁজতে শুরু করবে।
শেষটা কিভাবে করব এখনো জানি না। তবে শুরু করে দিয়েছি। দেশলাই কাঠির একটা সুবিধা হবে এটা আঁকা সোজা হবে, আর স্কেল প্রোপোর্শনের একতা মজা করা যাবে এটা নিয়ে।
দেখা যাক কদ্দুর কি দাঁড়ায়।
Subscribe to:
Post Comments (Atom)
কিছু ক্যারেক্টার ডিজাইন
ঢাকা কমিক্স তাদের নিয়মিত প্রকাশনার পাশাপাশি কাজ করে যাচ্ছে বাংলাদেশের জনসাধারণের জন্যে কার্টুন ও কমিক্স ভিত্তিক কমিউনিকেশন ম্যাটেরিয়াল নিয়ে...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
হাতে ধরা কার্ফিউ পাসটার দিকে কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছি। নিজের দেশে এরকম একটা পরিস্থিতি জীবদ্দশায় দেখব তা ভাবিনি কখনো। গাড়ির জানালা দিয়...
-
ইদানীং নিজের পাতা ফাঁদে নিজেই বারবার ধরা খাচ্ছি, আঁকান্তিস নামে যে গ্রুপটা খুলেছিলাম সেখানে সপ্তাহান্তে একটা কিছু কন্টেস্ট ডাকি (নিজেই)।...



গল্পটা ভালো লেগেছে। কম্প্লিট হইলে একটু দেখতে চাই।
ReplyDelete