March 29, 2011

ন্যাটো-তন্ত্র

ভেড়ার ছদ্মবেশ খুলে এবার ন্যাটো নিজেই মাঠে নেমেছে লিবিয়ায় 'গণতন্ত্র' প্রতিষ্ঠায়...
উন্মাদের জন্য আঁকা।

লেবু মামা

'কিশোরবেলা' ম্যাগাজিনের জন্য আঁকা। এই কমিক্স আঁকার একটা স্মৃতি আছে, একটা সিন আছে যে লেবু মামা ভিক্টোরিয়া বা বাহাদুরশাহ পার্কে বসে থাকবে। ওই একটা ফ্রেম আঁকতে আমি আসলেই গিয়ে বসেছিলাম আন্টাঘর ময়দানে। মনে হচ্ছিলো সিপাহী বিদ্রোহের সেই সময়টা দেখতে পাচ্ছি, লালবাগের কেল্লা থেকে টেনে আনা লাশগুলো ঝুলিয়ে দেয়া হল পার্কের গাছে, দিনের পর দিন তারা ঝুলতে থাকলো, ...ইলিয়াস এসে তাদের নামিয়ে না দেয়া পর্যন্ত।
যাক গে...
ওখানে যাওয়াটা সার্থক, অনেক ভালো লেগেছে, আর পার্কের লোকজন আঁকিবুকির কাজ দেখে বেশ আনন্দ পেয়েছে তাতে আরো ভালো লাগলো। বাসায় ফিরে টানা শেষ করলাম বাকি কাজ।
মোহাম্মদ নাসির আলীর সৃষ্টি লেবু মামা এখনকার অনেকেই না-ও পড়ে থাকতে পারে, কিন্তু এই চরিত্রটা আসলেই মজার ছিলো, সত্যি বলতে টেনিদার চেয়ে আমার কাছে একে আরো প্র্যাক্টিকাল কাছের মানুষ লেগেছে।

সবার জন্য, কিশোরবেলার সৌজন্যে কমিক্সটা তুলে দিলাম।






March 27, 2011

March 22, 2011

বুধবারের জন্য

জাপানের ঘটনা দেখার পরেও বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার জেনারেটর বসানো কি আপনি সমর্থন করেন?

ওবামামা

দুটো টি-শার্টের জন্য ফরমায়েশি কাজ করেছিলাম। ওবামার বিজয়ের পর পরই। তবে এখন বুঝতেছি, চেইঞ্জ আসলে হয় নাই। সে বুশরে কোট কইরা কথা বলতেছে...

March 20, 2011

একটা ক্যারেকটার

প্রিয় এক মানুষের জন্যে করা
খেয়াল করে দেখলাম খালি সাদা কালোয় আজকাল আর কোন আঁকা কম্পলিট করতে পারছি না!

খোমাক্যাচার

ডুডলিং

জাপান টাউনে

 মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...