July 08, 2010

স্পট ক্যরিকেচার :০১

বিভিন্ন সময়ে সামনে বসে অনেক ক্যারিকেচার করেছি, দুঃখের বিষয় সেগুলোর কোন রেকর্ড নাই। এইবারে একটা ক্যামেরা ওয়ালা মোবাইল সেট সাথে থাকায় কয়েক্টার ছবি রাখতে পেরেছি। তারই কিছু ছবি


মীরাদি- ইউনিসেফ

শিপু ভাই- চারুকলা


রবিন -বুয়েট (আমার ক্লাসমেট)


কার্টুনিস্ট ফয়সাল

July 01, 2010

উন্মাদ বাহিনীঃ নতুন বোতলে পুরানো মাল


এই ড্রয়িংটা ২০০৮ এ আঁকা। কি যে ভয়ংকর তাড়াহুড়োয় এটা এঁকেছিলাম এখনো মনে আছে। সে সময় আমার কোন এক টার্ম ফাইনাল চলছিলো। আর তখনই নিউ এইজ থেকে মুবিন ভাই (নিউ এইজ এক্সট্রার বি.স.)জানালেন উন্মাদ নিয়ে এক্সট্রাতে একটা বিরাট ফিচার যাবে। আমাদের অফিসের ওপর একটা কিছু করে দিতে হবে। ভেবে দেখলাম আমাদের অফিস বলতে আসলে আমাদের নিজেদেরই আঁকতে হয়। মুবিন ভাইয়ের ফোনোচাপে পড়ে পরীক্ষার ঠিক আগের দিন আঁকতে বসে খেয়াল করি আঁকবার ড্রাফটিং পেন নষ্ট,নিরুপায় হয়ে প্রায় ৮ বছর পর ECONO-DX এ আঁকা শুরু করলাম। এবং টের পেলাম এই ECONO-DX পেন এ আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছি। আসলে ড্রয়িং এর হাতে খড়ি আমার ECONO-DX কলমেই। আমার জীবনে কখনো কোন ড্রয়িং ক্লাস ছিলো না, কোন প্রতিযোগিতায় অংশ নেবার জন্য বাবা- মায়ের হুড়ো ছিলো না। আমি শুধু বন্ধুদের জন্য ক্লাসের রুল টানা খাতায় এঁকে যেতাম টারজান, স্পাইডারম্যান, সাবু, রাকা, পাটোয়ারি স্যার অথবা ম্যান্ড্রেক। বহুদিন পর এই কলম দিয়ে আঁকতে গিয়ে কেমন নস্টালজিক লাগলো। যাই হোক- এই গ্রুপ ক্যারিকেচার এর প্রায় সব ক'টাই না দেখে মন থেকে আঁকা। না চাইতেও অনেকে বাদ পড়েছেন (সেটার শাস্তি আমি আজও বয়ে বেড়াচ্ছি, প্লিজ জানতে চাইবেন না সেটা কি)অনেকে তাকে 'ছোট'করে কেন আঁকা হয়েছে সেটাও জানতে চেয়েছেন। কাল হঠাৎ একটা ড্রাইভ ফাঁকা করতে গিয়ে জেপেগ ফাইল্টা পেলাম, দেখে মনে হল- ভালই তো হইছিলো।

June 30, 2010

বুধবারের কার্টুনঃ ৩০.০৬.১০


সাপ্তাহিক বুধবারের জন্য আঁকা, মানুষের প্রকৃত আয় কমছে, মূদ্রাস্ফীতির ভারে প্রচুর আয়ও কাজে আসছে না। (কার্টুনে খুব সম্ভব সবার চোখ এড়িয়ে একটা ভুল গেছে! মূল্যস্ফীতি বইলা অভিধানে কিছু পাইলাম না, শব্দটা হইত মূদ্রাস্ফীতি!!)

June 29, 2010

খোমাকেচারঃ সিমু নাসের










রস+আলোর সম্পাদক সিমু, আমার সপ্তাহের একমাত্র ফাঁকা দিন শুক্র শনিকে যে শনির ফেরে ফেলে দিয়েছে। এক সোমবার থেকে আরেক সোমবার নির্ঘাৎ ৬ দিনের চে' অনেক কম সময়। রস+আলোর কভার করবার জন্য যখন ফোন আসে তখন বুঝি আইনস্টাইনের টাইম ডাইলেশন কত সত্যি। দিন দিন আমি তাঁর ভক্ত হয়ে যাচ্ছি।
যাই হোক এই ক্যারিকেচারের একটা বৈশিষ্ট্য হল এটাই প্রথম কোন রকম হাতের স্পর্শ ছাড়াই সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপন্ন- অর্থাৎ এটা আমার ওয়াকম গ্রাফিক ট্যবলেট ব্যবহার করে ডিরেক্ট ফটোশপে আঁকা। কাল যেসন সেইলার এর একটা টিউটোরিয়াল পড়ে ইন্সপায়ার্ড হয়ে করা। অনেকটা অয়েল পেইন্ট স্টাইল। ডার্ক টু লাইট টোন এ যাওয়া। বেশ মজা পেলাম কাজটা করে।

June 27, 2010

খোমাকেচারঃ তামিলা



তাজিকিস্তানি স্কাল্পটর তামিলা মামাটোভা। ইরানে গিয়ে পরিচয়, তাজিকিস্তানে তার বানানো 'উলান বাতোর'এর মূর্তি রাজধানীর কোন একটা মোড়ে রাখা আছে।এই মেয়ে তার ক্যারিকেচার করে দেবার জন্য ক'দিন ধরে মাথা খারাপ করে দিচ্ছিলো। তার ইংরেজী আমার চেয়ে ভয়াবহ। how you not drawing my when? এই ধরণের-এর থেকে বুঝে নিতে হচ্ছে যে 'আমি আর কবে তার ক্যারিকেচারটা করব'এই অত্যাচার থেকে বাঁচতে আজ কোনমতে এটা শেষ করে মেইল দিলাম- this you go drawing from me.

June 25, 2010

খোমাকেচারঃ মুনিয়া










ক্যারিকেচার অনুশীলন, আমার কলিগ কাম-(এই ড্রয়িং দেখার আগ পর্যন্ত)-বন্ধু মুনিয়া।

June 20, 2010

খোমাকেচারঃ সাদাদাত




ডেইলি স্টার (কাবাব) এর কার্টুনিস্ট, সাদাত উদ্দিন আহমেদ আমিল। ডেইলি স্টার এর ক্যন্টিনে বসে করা 'রাফ' থেকে ডিটেইল করলাম কাল(১৯.০৬.১০)। 'ব্যম্বু' ট্যাবলেটে অনুশীলন।

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...