March 14, 2013
March 13, 2013
মীনপিশাচঃ আমার প্রথম কমিক্স!
এইটা নিয়া বিরাট পোস্ট দেবার ইচ্ছা আছে। ঢাকা কমিক্স থেকে আমার প্রথম কমিক্স বের হল এই বছর, থ্যাংক ইউ ঢাকা কমিক্স (ইমোশনাল কান্না)নীচে কমিক্স করার প্রথম ধাপ- থাম্বনেইলিং এর থেকে এক পাতা
March 09, 2013
কমিক্স আঁকিং-সনাতনী পদ্ধতি
সম্প্রতি কিছু আঁকিয়ে সহযোদ্ধা মিলে গোটা চারেক কমিক্স প্রকাশ করার পরে অনেকেই কিভাবে কমিক্স আঁকা যায় (কারিগরি দিক) মানে কী কলম কী কাগজ কোন কালি ইত্যাদি জানতে চেয়েছেন। যখনি আমরা বলি যে আমরা ব্যাপারটা 'ডিজিটালি' করি তখনি বেশীরভাগ মানুষ বলে- 'ও, তাই বলেন' ভাবখানা এই যে ডিজিটালি করা মানে মনিটরে ফুঁ দিলেই হয়ে যাওয়া। আমি আবারো বলছি ডিজিটাল পদ্ধতি বা কম্পিউটারের সাহায্য নেয়া আপনার সময় বাঁচাবে, আঁকা আপনাকে সেই হাতেই করতে হবে। সেটা পেন্সিলেও যা ওয়াকম বা মাউসেও তা। বেসিক আঁকাআঁকি না জানলে কোন লাভ নাই। ক'দিন আগে আঁকান্তিসের একজন সদস্য জানতে চান ডিজিটাল ছাড়া ট্রাডিশনালি কিভাবে কমিক্স আঁকা যায়। এই পোস্ট মূলতঃ তাকে উদ্দেশ্য করেই। অনেকদিন পর আবার সেই কালি কলমে আঁকলাম। এটা একটা স্যাম্পল পেইজ। এতে যা যা ব্যবহার করা হয়েছে তা বাংলাদেশের যে কোন স্টেশনারি এন্ড লাইব্রেরির দোকানেই পাওয়া যাবে। আশা করি এই পোস্ট দেখার পর ট্রাডিশনাল মিডিয়াতে আঁকাটা সবার কাছে আগের চে' সহজ লাগবে।
সুতরাং একেবারে অতিসাধারণ সব সরঞ্জাম দিয়েই আপনি আপনার কমিক্স বা কার্টুন আঁকা শুরু করতে পারেন, কোন কম্পিউটার দরকার নাই, পৃথীবির অসংখ্য যুগান্তকারি কমিক্স শুধু হাতেই আঁকা হয়েছে। রংটাও ওয়াটার কালার বা পেন্সিল বা পোস্টার যা খুশী আপনার করে নিতে পারেন (পারলে এটার একটা জল রঙ সংস্করণ পোস্ট দিবো)
সবশেষে বাজে রেজোলিউশনের ফটোগুলির জন্যে আন্তরিকভাবে দুঃখিত, মোবাইলের ক্যামেরাটা ভালো না।
![]() |
| (আসল জিনিস দুইটা ভুলে দেয়া হয় নাই, একটা রাবার-নন ডাস্ট হলে ভালো-আর একটা ফোর বি পেন্সিল) |
![]() |
| এবারে কমিক্সের পেইজে কি আঁকা হবে সেটা একটু ছোট করে এঁকে নিয়ে নিজে বুঝে নেয়া ভালো, এটাকে বলে থাম্বনেইলিং। সোজা কথা রাফ করে নেয়া। |
![]() |
| রাফ থেকে আইডিয়া নিয়ে পেইজে পেন্সিলে হাল্কা করে ড্রয়িং শুরু করলাম |
![]() |
| পরের ধাপে আরেকটু ডিটেইল করা (খেয়াল করুন আঁকতে আঁকতে শেষের লোকটার চেহারা পালটে দিয়েছি, কারণ এইটা বেশী জমছে) |
![]() |
| ইঙ্কিং এর প্রথম ধাপ=আউটলাইন, আমি সাড়ে তিনটাকা দামের ইকোনো বলপেন দিয়ে এটা এঁকেছি, আমার দেখা সবচেয়ে মজার কলম। |
![]() |
| মার্কার দিয়ে বর্ডার আঁকলাম মোটা করেঃ স্কেল ও মার্কার সাইনপেন সহযোগে |
![]() |
| ইরেজার দিয়ে পেন্সিলের দাগ মোছা হল |
![]() |
| খেয়াল করুন কোথায় কোথায় কালো করব সেটা আগেই আউটলাইন দিয়ে আলাদা করে রেখেছি। |
![]() |
| এবারে সেই বরাবর চার নম্বর আর ছয় নম্বর তুলি মিলিয়ে 'হিরো' কালি দিয়ে খালি কালো করা |
![]() |
| কালি চলছে |
![]() |
| ম্যানুয়াল জুম আউটঃ কাজের ফাঁকে ফাঁকে আমি মাঝে মাঝেই গোটা পেইজটা মেঝেতে ছুঁড়ে দেই, এতে দূর থেকে পুরো জিনিসটা দেখতে কেমন সেটা বোঝা যায়। এটা পেন্সিলিং এ ধাপ থকে করাই ভালো। |
![]() |
| এবার আবার সেই ইকোনো দিয়ে কিছু টেক্সচার বানাচ্ছি। |
![]() |
| আমি সাধারণতঃ পুরো কালি শেষ করে তারপর মনমত কলমে টেক্সচার দেই |
![]() |
| পুরো পেইজঃ টেক্সট বক্স সহ |
![]() |
| শেষ কাজঃ কোন একটা সাদা রঙ (ফ্লুইড, পোস্টার কালার বা গোয়াশ) দিয়ে এবারে কালোর ওপর সাদা টেক্সচার আঁকা, এখানে বরফের কণা আর বাতাসের ডিরেকশন লাইন আঁকা হচ্ছে। |
![]() |
| পেইজঃ সম্পূর্ণ ঘরে বানানো কোন রকম মেশিনের সাহায্য ছাড়াই তৈরী (শুধু মাঝের ফ্রেমটা এম্নি-ই একটু শ্রিংক করতে ইচ্ছে হল ফটোশপ এ) |
সুতরাং একেবারে অতিসাধারণ সব সরঞ্জাম দিয়েই আপনি আপনার কমিক্স বা কার্টুন আঁকা শুরু করতে পারেন, কোন কম্পিউটার দরকার নাই, পৃথীবির অসংখ্য যুগান্তকারি কমিক্স শুধু হাতেই আঁকা হয়েছে। রংটাও ওয়াটার কালার বা পেন্সিল বা পোস্টার যা খুশী আপনার করে নিতে পারেন (পারলে এটার একটা জল রঙ সংস্করণ পোস্ট দিবো)
সবশেষে বাজে রেজোলিউশনের ফটোগুলির জন্যে আন্তরিকভাবে দুঃখিত, মোবাইলের ক্যামেরাটা ভালো না।
February 26, 2013
February 23, 2013
মীনপিশাচঃস্ন্যাপশট
কমিক্স চলছে, অচিরেই বিরাট পোস্ট দিতে যাচ্ছি সব মিলে, দেশে এমন অস্থির একটা সময়ের সাথে আমাদের কমিক্স জড়িয়ে গেল- সময়টা মনে থাকবে আমাদের।
February 19, 2013
আমাদের শান্ত ভাই আর নেই... এখনো কথাটা মাথায় ঢোকেনি, তাঁর আঁকা কমিক্স পড়েই বড় হয়েছি, উন্মাদে তাঁর আঁকা দেখে মনে হত এমন যদি আঁকতে পারতাম, সেই শান্ত ভাই আজ বিকেলে শাহবাগে গণআন্দোলনে স্লোগানরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। শান্ত ভাই, আমি আমার একজন ভাই হারিয়েছি, পরশুদিন ফোন এ কথা হয়েছিল, বলেছিলাম কমিক্স প্রকাশনী খুলেছি, এবং সেটা তাঁরই দেখাদেখি। বাংলাদেশে একমাত্র তিনিই আক্ষরিক অর্থে এক হাতে বাংলা কমিক্স করে যাচ্ছিলেন। 'কল্পদূত' নামের সেই প্রকাশনীর কমিক্স পড়েনি এমন আশির দশকের শিশু কিশোর কমই পাওয়া যাবে। প্রতি বছর মেলায় স্টল পেলেও এই প্রথমবার উন্মাদের সাথে তাঁকেও স্টল দেয়া হয়নি। তাতেও এই হাস্যমুখী বিনীত শান্ত ভাইয়ের কোন অভিযোগ ছিলো না। কমিক্স প্রকাশনী করছি শুনে সাথে সাথে বাচচাদের মত খুশী হয়ে বলেছিলেন,-
'এইবার জোর পাব বুঝলা?, চল একদিন বসি'
বলেছিলাম মেলায় আসেন, দেখা হবে। সেই দেখা হ্ল, কথা হল না। কি ভয়ানক অভিমানে বুকের ভেতরে মুচড়ে উঠলো তা বোঝানো যাবে না। কেন যেন মনে হল এই জরদ্গবের দেশে বাংলা কমিক্স এর জগদ্দল একা ঠেলতে ঠেলতে হঠাৎ যেন আমার কথা শুনে নিশ্চিন্তে চলে গেলেন। কত বছর চিনি তাঁকে? চোদ্দ? পনেরো? এমনই হবে। এতদিন একসাথে কাজ করলেও কখনো তাঁর নামে কোন বাজে কথা শুনিনি, কখনো কারো সাথে বাজে ব্যবহার করেননি। আর এমন বহুমুখী প্রতিভা নিয়েও কি অসম্ভব বিনয়ী ছিলেন। তাঁর লেখা ছড়া, রহস্য গল্প, কমিক্স এর ধারে কাছে আসতে আজকালের অনেকেরই সারাজীবন সাধনা করতে হবে, তাঁর মুক্তার মত হাতের লেখা দেখে মুগদ্ধ হয়ে তাকিয়ে থেকেছি কতবার... সেই শান্ত ভাই মাত্র ৪২ এ নেই। ভালো মানুষের বাঁচে না বেশীদিন... বেশ কয়েকবার দেখলাম সেটা। তাঁর ১২৭, ব্যাংকার্স রো'র বাড়িটা থেকে বের হতে হতে দুঃখের বদলে কেন যেন ভয়ানক অভিমানে গলা বন্ধ হয়ে এল।
এ সময়ে চলে গেলেন কেন?
অসময়ে চলে গেলেন কেন?
January 28, 2013
Subscribe to:
Posts (Atom)
জাপান টাউনে
মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
কমিকবুকের কাজ চলছে, আর সেটা করতে গিয়ে কিছু অদ্ভূত সমস্যার মুখে পড়তে হচ্ছে আমাদের। যেমন- আমাদের 'সুপারহিরো' কেমন হবে?ল্যাঙ্গট পড়...
-
ইদানীং নিজের পাতা ফাঁদে নিজেই বারবার ধরা খাচ্ছি, আঁকান্তিস নামে যে গ্রুপটা খুলেছিলাম সেখানে সপ্তাহান্তে একটা কিছু কন্টেস্ট ডাকি (নিজেই)।...


































