January 18, 2013

সহজ রিক্সা শিক্ষা


রিক্সা জিনিসটা আঁকার জন্যে যথেষ্ট চ্যালেঞ্জিং। অনেকদিন ধরেই স্টাডি করব করব ভেবে রেখেছিলাম, সেদিন হঠাতই সুযোগ ঘটলো, তেজগাঁয়ের যায়যায়দিন প্রতিদিন অফিসের সামনে আমার রিক্সার চেইন পড়ে গেল। রিক্সাওয়ালা ঘঁটাঘাঁটি করে বিরস মুখ করে জানালো বেশ বড় সমস্যা। মেকার দেখাতে হবে। কপাল ভালো পাশেই মেকার পাওয়া গেল, সারি দিয়ে রাখা রিক্সা আর ভ্যানের পাশে সুযোগ পেয়ে বসে গেলাম স্কেচবুকিং এ। একটানে নামায়ে ফেললাম যেটুকু বোঝার। এখন যাকে বলে- রিক্সার ঝামেলা শেষ!
সবচেয়ে বড় প্যাঁচ যেখানে লাগে সেখান থেকে শুরু করাই ভাল। দুইটা ত্রিভূজ মুখোমুখি বসে একটা ট্রাপিজিয়াম ফর্ম করলো। তার সাথে হাতল ওয়ালা চাকা বসলো প্রথম ত্রিভূজের একবাহুর সাথে সমান্তরালে। এবং সেই প্রথম ত্রিভূজের শীর্ষে বসলো চেইনের বড় গিয়ারটা। (রীতিমত ইউক্লিড মনে হচ্ছিলো নিজেকে যখন সল্ভ করছিলাম, তায় ব্যাপারটা আবার 'এলিমেন্টারি') সিটের গোড়া থেকে আবার ডান্ডা নেমে চলে গেল পেছনে, এটা আসলে ভর নেবে পুরো যাত্রীর।



পেছনের সিট টা বেশ দারুণ। একজোড়া হাফ বুমেরাং কাঠের আড়ার ওপর ত্রিশূল (আসলে পনচশূল) এ গাঁথা পাঁচ খন্ড বরাক বাশের চটা। যা আসলে হাতপাখার মত খুলে বানালো যাত্রীর মাথার ছাউনী। ত্রিশূলের গোড়া আর পেছনের চাকার মাঝে বসানো থাকে পৃথিবীর সবচেয়ে নন ইলাস্টিক স্প্রিং (সম্ভবত প্রথম ডিজাইনের সময় এটার কাজ ছিলো সাসপেন্সর এর, পরে লোকাল মিস্তিরিদের বোঝার ভুলে এটা দিনে দিনে আরো পুরু হয়ে যাচ্ছে)
এবারে লক্ষণীয় যে দুই চাকা আর চেইনের দুই গিয়ার সব গুলি বৃত্তের কেন্দ্র কিন্তু এক রেখা বরাবর থাকে, আর চাকার স্পোকগুলি মাঝের কেন্দ্রের সাথে স্পর্শক আকারে ছড়ায়। দুইবার দুইদিকে। সবার শেষে সবার প্রথমে খেয়াল করবার ব্যাপারটা বলা যাক। সেটা হল অনুপাত। রিক্সা পাশ থেকে দেখলে একটা আয়তক্ষেত্রে। যার লম্বা দিকের তুলনায় পাশের দিক প্রায় দ্বিগুণ। সব ঠিক এঁকে এইটা মিস করলে সবই বৃথা। পরে একসময় রিক্সার অন্যান্য টুকি টাকি আবার দেয়া যাবে, আজ এট্টুকুই
আমার বিরস-বদন রিক্সাওয়ালা

ঢাকা কমিক্সঃ কভার আঁকি


খুবই আনন্দের জীবন কাটাচ্ছি, সকাল বিকাল কমিক্স আঁকছি :)
Life is good

November 12, 2012

বিউটি বোন ও ঠ্যাং

এইবারে কিছু বোঝার ব্যপার। এতক্ষণ আমরা যে বুকের খাঁচা আঁকলাম তার ঠিক ওপরের দিকে গলার নিচে এক জোড়া হাড় থাকে(কন্ঠার হাড় বা বিউটি বোন যাকে বলে),  আমাদের হাত বা বাহুর গোড়া সেই হাড় থেকে 'বল-সকেট' জয়েন্ট হয়ে নামে। অর্থাৎ হাত কখনই বুকের খাঁচা থেকে নামে না, সেটা কন্ঠার হাড় আর পিঠের দিকের ডানা ধরনের হাড় (স্ক্যাপুলা) দুইটার মাঝে থেকে ঝুলে থাকে। ফলে সবসময়েই বুকের খাঁচা থেকে তার একটা দুরত্ব থাকে। নীচের ছবিটাতে ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করা হল।
পিঠের কমলা স্ক্যাপুলা আর সামনের নীল কন্ঠার হাড়ের মাঝামাঝি হাতটা ঝুলে থাকে

এবারে পা। পা কোমড়ের ঠিক দুই পাশ থেকে নামে, আর কোমড়টা আমরা আগেই জানি কিছুটা সামনের দিকে বেঁকে থাকে।

শেষে এসে সেই স্ট্রেইট কার্ভের সহজ নিয়মে মাসল বসানো হয়েছে।

আরো ভালভাবে বুঝতে গেলে এখানে একটা মজার জিনিস দেখা যাবে। সেটা হল, পায়ের প্রথম হাড়টা (ফিমার) কোমড় থেকে একটু কোণাকুণিভাবে বাইরের দিকে ছড়িয়ে যায়, আর তার একটু পরেই সেটা আবার ভেইতরের দিকে বেঁকে থাকে। মানে বাইরে থেকে আমাদের পা যতই সোজা দেখাক না কেন সেটা আসলে ভিতরে একবারে বাঁকা ধরনের একটা জিনিস। প্রথম জয়েন্ট টা 'বল-সকেট' পরেরটা (মানে হাঁটু) হিঞ্জ।
হাঁটুর সংযোগটা একেবারে অন্যরকম, এখানে দুইটা শক্ত হাড় মাঝখানে আরেকটা ছোট গোল চাকতি ধরনের হাড়ের সাথে এসে (যাকে আমরা হাঁটুর বাটি বা মালাই চাকি বলি) মেশে। মাসলে গিয়ে এটা আমরা আরো সহজে বুঝবার চেষ্টা করব

এই বাঁকা পা দুটোর ওপর দিয়ে বিভিন্ন রকম মাসল আষ্টেপৃষ্টে জড়িয়ে তাকে আবার সোজা বানিয়ে দেয়।পায়ের এই বক্রতা বোঝাটা আমাদের ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে অনেক জরুরী। আমরা পরে গিয়ে এর মাহাত্ম্যটা দেখতে পাব আশা রাখি। 
আজ এটুকুই।




November 05, 2012

ফর্ম এর সাথে ফর্মঃ মাসলে যাবার আগে

এনাটমি বোঝার ক্ষেত্রে মাসলের স্টাডিটা আমার কাছে বরং খুবই সহজ মনে হয়। তার চে' কঠিন হল 'ফর্ম' বোঝা। কোন ফর্ম আগে কোনটা পরে কোনটা কোনটার চে' কত উঁচু এইগুলি বোঝা বরং কঠিন, আর এটা একবার বুঝে ফেললে মাসল বোঝাটা পানিভাত হয়ে যাবে। এই পোস্টে সেটা যতটা সম্ভব সহজে বলার চেষ্টা করা হল। আর এই ব্যাপারটা শুধু এনাটমি না, আসলে যে কোন কিছু (মূলতঃ থৃ ডি) আঁকতে গেলেই লাগবে।
প্রথমে দুইটা গোল্লা আঁকা হল। এবারে যেটা আপনি পেছনে পাঠাতে চান সেটার দাগটা (যেটুকু অন্যটার ভেতরে ঢুকে ছিল) মুছে দিন। দুইবার দুইটা গোল্লার দাগ মুছে এখানে একেকবার একেকটাকে সামনে আনা হল। এবারে ঠিক তার পরের ধাপটা দেখুন, একটাকে আরেকটা সাথে 'মিশিয়ে' দেয়া হল। এবং শেষ এ এসে আলোর বিপরীতে কোণাগুলিতে কিছু গাঢ় ছায়া ফেলা হল। এইটুকু যদি বোঝেন এনাটমি পার্ফেক্ট করে আঁকা তাহলে সহজ হয়ে যাবে।

একই নিয়মে হাতটা আঁকা, প্রথম সেই গোল্লা, তারপর কোনটা সামনে কোনটা পেছনে সেটা আঁকা, এরপরে আলোছায়া। এনাটমি স্টাডিতে আমার মতে মাসল কতগুলি আছে সেটার নাম মুখস্থ করার চে' কোনটা সামনে এবং কতটকু সামনে সেটা বোঝা অনেক জরুরী

একইভাবে পুরো বডি, খেয়াল করুন ডানে ওপরের আঁকাটা একেবারে অগোছালো ও শুন্যে ভাসা ভাসা টাইপ কিছু বলে মনে হচ্ছে, কিন্তু আমাদের নতুন পদ্ধতিতে করা হাতটা ওটার চে' ভালো লাগছে। এই ব্যপারে মাস্টার আঁকিয়ে ডেভিড ফিনচ এর একটা ব্লগ পোস্ট দিয়ে দেয়া প্রাসঙ্গিক মনে হল।
ডেভিড ফিনচ এর কাজ স্টাডি করলে আমাদের আজকের পোস্ট টা আরো ভাল করে বোঝা যাবে।

ডেভিড ফিনচ এর পোস্ট থেকে, (ওপরে তাঁর নামে ক্লিক করলে মূল পোস্ট টি পাবেন)

October 30, 2012

করোটি

এতদিন গোটা মানবদেহ নিয়ে মোটামুটি একটা ধারনা করা হলেও একেবারে আসল অংশটাতেই আমরা সেভাবে মনোযোগ দেই নি, সেটা হল মাথা। ভেঙ্গে বললে করোটি ও চোয়াল। যে কোন মেরুদন্ডী প্রানীর মাথা মূলতঃ দুই ভাগে বিভক্ত। করোটি (খুলি) আর চোয়াল। মাথার মধ্যে শুধু এই চোয়ালটাই নড়ে। করোটি ও চোয়ালের ব্যপারটা একবার বুঝে ফেললে যে কোন এক্সপ্রেশন আঁকা অনেক সহজ হয়ে যায়

October 29, 2012

সোজা বনাম বাঁকা লাইন

মানব দেহে (এবং আর অনেক পশুপাখী গাছ পালায়) একটা দারুন ছন্দ পাওয়া যায়। সেটা হল সোজা আর বাঁকার ছন্দ। ব্যপারটা খুবই সহজ, কোথাও একটা সোজা লাইন থাকলে তার ঠিক উলটো দিকটা হবে বাঁকা। এই সোজা বাঁকার (straight vs curve) ব্যকরণ শুনতে অনেক সহজ মনে হলেও এই একটি ব্যপারই প্রকৃতিতে অসামান্য কিছু ডিজাইন তৈরী করেছে। এখানে আমরা আপাতত মোটা দাগে মানবদেহের সেই ছন্দটা বোঝার চেষ্টা করি
পাশ থেকে দেখলে মানবদেহের সোজা বাঁকার ব্যপারটা এভাবে ব্যাখ্যা করা যায়, একটা সোজা একটা বাঁকা, তবে সোজা মানে একেবারে স্কেল বসিয়ে টানা লাইন না, ব্যপারটা হল আর ঠিক উলটো দিকের থেকে সেটা 'তুলনামূলক সোজা'

শুধু পা
শুধু হাত


October 28, 2012

হাড়ের জোড়া

এনাটমির মাসল টাসল বোঝার আগে আমাদের আগে ভেতরের হাড়্গুলির সংযোগ বুঝে নেয়াটা জরুরী। কারণ তার ওপরেই নির্ভর করবে যে মাসলগুলি কিভাবে নড়াচড়া করবে। মোটা দাগে দেখলে দুই ধরনের হাড়ের সংযোগ দেখা যায়। একটা হল বল-সকেট (একটা বল যদি একটা তার চেয়ে একটু বড় গর্তের মধ্যে ঘুরতে থাকে) আরেকটা হল হিঞ্জ বা কব্জা (দরজা জানালার কব্জা যেভাবে কাজ করে)। বল- সকেটের সংযোগটা অনেক ফ্রি ভাবে ঘোরানো যায়। এর উদাহরণ হল আমাদের কাঁধ থেকে বাহু যেখানে শুরু সেখানে অথবা কোমড়ের যেখান থেকে পা নামলো সেখানে। এই দুটো সংযোগ কিন্তু অনেক ভাবে অনেক দিকে ঘোরানো যায় এই সংযোগের কারণেই।
বল-সকেট সংযোগ

এদিক ঠিক তার পরের সংযোগটাই আবার কব্জার মত হয়ে থাকে। যেমন কনুই বা হাঁটু। খেয়াল করুন, এই সংযোগের হাড় মোটামুটি ১৮০ ডিগ্রি ঘোরানো যায়, তারপর আটকে যায়। যেন উল্টো দিক থেকে কিছু একটা দিয়ে হাড়গুলো বেঁধে দেয়া আছে।পরবর্তীতে আমরা মাসলের দুনিয়ায় যত যাই করি না কেন এই সংযোগ কোনটা কেমন তা মাথায় রেখেই তা করতে হবে। না হলে সেটা 'হবে না'।
কব্জা বা হিঞ্জ সংযোগ
মানুষের (ও আরো কিছু প্রাণীর) কনুইএর সংযোগটা একটু অদ্ভুত টাইপ, এখানে একই সাথে বল-সকেট আর কব্জা দুই-ই আছে। নীচের প্রথম ছবিটা দেখুন।কনুই থেকে কব্জা সংযোগে একটা হাড় নেমে গেছে সোজা কনিষ্ঠা আঙ্গুলের দিকে। ঠিক তারপরেই আরেকটা হাড় একটু বেঁকে নেমে এসে কব্জিতে পরিণত হল। এই দ্বিতীয় হাড়টার সংযোগ বল-সকেট। এর কারণেই আমরা আমাদের কবজি ঘোরাতে পারি। ঘোরে মূলতঃ এই দ্বিতীয় হাড়টাই (এটার নাম রেডিয়াস, আগেরটা এলনা)। থাবা ওয়ালা পশুদেরও (বাঘ, সিংহ, ভাল্লুক) এই হাড়টা থাকে। খুরওয়ালাদের (ঘোড়া, গরু, ছাগল)  ক্ষেত্রে এ দুটো মিশে যায়, তারা হাত ঘোরাতে পারে না।

জাপান টাউনে

 মিতু আর অনু ছাড়া আজ ১১ দিন। ইন ফ্যাক্ট একেবারে একা বিদেশে পড়ে আছি সেটাও এই প্রথমবার। কমিকস এর মাস্টার্স প্রায় শেষ পর্যায়ে। ক্যালিফোর্নিয়া ক...