ঢাকা কমিক্স তাদের নিয়মিত প্রকাশনার পাশাপাশি কাজ করে যাচ্ছে বাংলাদেশের জনসাধারণের জন্যে কার্টুন ও কমিক্স ভিত্তিক কমিউনিকেশন ম্যাটেরিয়াল নিয়ে। অসংখ্য সরকারী ও বেসরকারী এমন প্রজেক্ট এ কাজ করে আমাদের চোখে পড়েছে বিভিন্ন অরগানাইজেশন তিনটা বড় ভুল করে থাকে তাদের কমিউনিকেশন এর কাজে,
১. সাধারণত কাজ দেখতে সুন্দর হওয়াটাই মূল টার্গেট থাকে, টার্গেট গ্রুপ অনুযায়ী স্টোরিটেলিং অত গুরুত্ব পায় না।
২. অ্যান্ড ইউজার বা টার্গেট গ্রুপ আদৌ ম্যাটেরিয়ালটা কাজে লাগাতে পারবে কিনা, বা আদৌ তার সেটা দরকার কিনা এই স্টাডিটা মিসিং থাকে বেশিরভাগ প্রজেক্টেই।
৩. সংলাপ বা অন্যান্য টেক্সট এ স্থানীয় ডায়ালেক্ট কে গুরুত্ব দেয়া হয় না। যা পরে একটা মিসকমিউনিকেশন এর ঝুঁকিতে পরে।
ঢাকা কমিক্স এর ওয়ান স্টপ কার্টুন স্টুডিও কার্টুন কিচেন এর কাজের মূল জোরটা থাকে গল্পটা যাদের জন্যে বলা হচ্ছে তারা বুঝতে পারবে কিনা তার ওপর। প্রয়োজনে সাইট ভিজিট ও এফজিডি করে ক্যারেক্টার গুলো তাদের মত করে হচ্ছে কিনা তা বুঝে নেয়া। কন্টেক্সট ঠিক আছে কিনা। বা গল্পের ধরন কি টার্গেট গ্রুপ বুঝতে পারছে কিনা ইত্যাদি-ই আমাদের মূল কাজের জায়গা।
এমনি একটি বড় কমিকস প্রজেক্টের জন্যে সম্প্রতি করা আমাদের ঢাকা কমিক্স এর কার্টুন স্টুডিও কার্টুন কিচেন এর করা কিছু ক্যারেক্টার ডিজাইন।



