এস এস সি পরীক্ষা দেবার পরপর একটা কমিক্সের ড্রাফট করে ফেলেছিলাম ৬০ পেইজের। এবং তারপরে সেটা আর করা হয় নি বিভিন্ন কারণে, একটা বড় কারণ ছিল 'আরো ভালো করে করব' সেই ভালো করে করার কথা ভাবতে ভাবতে সময় চলে গেছে, একসময় সেটা হারিয়েও ফেলেছি, আবার মাঝে মাঝে খুঁজে পেয়েছি, রেখে দিয়েছি 'আরো ভালো করে করব' ভেবে। সেই ভালো করে করা আর হয়নি, মাঝে পঁচা করে করা হয়েছে অনেক কাজ, চলে গেছে অনেক সময়। কিন্তু সেই নিজের মত করে একটা অ্যাডভেঞ্চার গল্প আর লেখা হয়নি। শেষমেশ যখন বুঝতে পারলাম আমি আসলে ভালো করে আঁকতে বা লিখতে পারি না, আর সেটা ভালো করে বলতে আমি যেই-পৃথিবীর সেরা একটা কিছু করে ফেলবো-বলে ভাবছি তাও হবে না তখন যা পারি তাই দিয়ে নামিয়ে দেবার জন্য রেডি হলাম। এবং সেই সাথে কাকতালে মিলে গেল কিশোর আলো ম্যাগাজিনের পাভেল ও দীপ্র কর্তৃক মাসপ্রতি ধারাবাহিক 'একটা কিছু' করার প্রস্তাব। সুতরাং সেই প্রায় প্রাগৈতিহাসিক কমিক্সটা সেই আমলের ফ্রেমিং ও কিঞ্চিত টিনটিন ঘেঁষা আকারে শুরু হয়ে গেল, আগামী কিআ সংখ্যা থেকে ধারাবাহিকভাবে চলবে। আগ্রহীরা জোগাড় করতে পারেন।
August 28, 2019
August 22, 2019
Free WACOM gift from AKANTISchool by WACOMBD
আঁকান্তিস স্কুলের ইউটিউব চ্যানেলে শুরু হল ARTS BY RATS http://bit.ly/2P8YH4Q এর ডিজিটাল কালারিং টিউটোরিয়াল সিরিজ, হাতে এঁকে সেটা কিভাবে পিসি তে নিয়ে রঙ করা যায় আর কিভাবেই বা লাইট অ্যান্ড শেড দেয়া হয় সেটার পরপর তিনটা টিউটোরিয়াল হবে, টিউটরিয়ালগুলো আপ করা হবে প্রতি শুক্রবার। আর তার শেষে থাকছে দারুণ একটা GIVEAWAY। কাদের জন্যে? টিউটোরিয়াল অনুযায়ী এসাইনমেন্ট করে আঁকান্তিসের ফেইসবুক গ্রুপে যারা পোস্ট করবে তাদের জন্য, তাদের থেকে সবচেয়ে ভালো কাজ যার হবে সে পাবে RED APPLE 'র http://bit.ly/2zd6ljR পক্ষ থেকে একটি ওয়াকম ডিভাইস! আগ্রহীরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টায় ক্লিক করে রাখুন
August 17, 2019
August 14, 2019
SketchBook tour Mehedi Haque 01
একটা স্কেচবুক ট্যুর বানিয়ে ফেললাম, খুবই লো কোয়ালিটি অডিও, হিস হিস টাইপ সাপের মত শব্দ হচ্ছে খালি। পরেরটায় আরো বেটার করবো আশা করি।
August 04, 2019
আঁকান্তিসের নতুন কোর্সঃ ক্যারেক্টার ডিজাইন
মাত্রই বেশ ভালোভাবে শেষ হল আঁকান্তিস স্কুলের প্রথম কার্টুন কোর্স, আর এবার শুরু হচ্ছে ক্যারেক্টার ডিজাইনের একটা কোর্স, এবারেরটা কিঞ্চিত সিরিয়াস, মানে প্রফেশনালি যাঁরা কাজ করছেন তাঁদের কথা ভেবেই ডিজাইন করা, বিভিন্ন এনিমেশন ফার্ম, বা বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন যেসব আর্টিস্ট অথবা ফ্রিল্যান্স আর্টিস্ট- যাদের মাঝে মধ্যেই বিভিন্ন এন জি ও দের জন্যে 'স্বাস্থ্য-আপা' ধরনের ক্যারেক্টার ডিজাইন করতে হয়ত তখন বোঝা যায় যে এই টপিক টা একটা আলাদা গুরুত্ব ধরে, নিজে দু' বছর আগে একটা এরকম কোর্স করেছি CGMA তে, তাই বেশ চনমনে লাগছে যে এই সুবাদে যা শিখেছিলাম তা আবার ঝালিয়ে নেয়া যাবে।
যাই হোক, অন্য ডিটেইল হল এটা পর পর চার সপ্তাহের চার শুক্রবারে আমাদের আঁকান্তিসের ডেরায় (১৫২/২, গ্রিন রোড, পান্থপথ) সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টায় শেষ প্রতিদিন। কিছুটা ক্র্যাশ ফরম্যাটের কারিকুলাম করেছি, ক্লাসেই আঁকার পার্ট থাকবে অনেক, আর শেষে হবে একটা প্রফেশনাল এসাইনমেন্ট জমা। তারপরে সার্টিফিকেট, চা -নাস্তা ইত্যাদি।
কোর্সে রেজিস্ট্রেশন করুন এইখানে
July 28, 2019
July 21, 2019
ক্যারেক্টার ডিজাইন সহজ টিপস
কার্টুন আঁকতে পারি, কিন্তু নতুন নতুন ক্যারেক্টার আঁকা বেশ ভেজাল লাগে- এমন মনে হয় অনেকেই আছি আমরা। ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, কারণ আসলেই বিষয়টা একটু কঠিন। তবে সেটা করার বেশ কিছু টোটকা উপায় আছে, তারই একটা আজ বাতলানো যাক।
প্রথমে যেটা করতে হবে সেটা হল মোটা কোন তুলিতে, বা সাইনপেন, বা মার্কার- সোজা কথা মোটা কালি বের হয় এমন কিছু দিয়ে যে ক্যারেক্টারটা আঁকতে চাচ্ছি তার একটা ছায়া শরীর দাঁড়া করানো, যাকে ইংরেজীতে বলে সিলহুয়েট (silhouette). মুখ চোখ কিছুই নেই, খালি কালোতে অবয়বটা। এটা একেবারে ছোট করে আঁকতে হবে। অনেকটা বুড়ো আঙুলের যেই সাইজ তার মধ্যে। ফলে ভুল টুল যা হবার কমের উপর দিয়েই হবে। এবং যেহেতু খালি কালিতে ছোট ছোট করে আঁকা তাই যত গুলি মাথায় আসে পাশাপাশি খুব কম সময়েই এঁকে ফেলা যাবে। ধরা যাক আমরা একটা কাল্পনিক সামুরাই যোদ্ধা বানাতে চাই, যেটা আবার দেখতে একটু তেলাপোকা ধরনের। ‘ককরোচ সামুরাই’ ধরনের একটা কিছু আরকি। নিচে সেটা কেমন হতে পারে তার কিছু সিলুয়েট এঁকে ফেললাম, একটা মোটা একটা চিকন লম্বা, একটা গরিলা টাইপ- ইত্যাদি।
এবারে কোনটা আমার ভাল লাগছে সেটা একান্তই আমার নিজের ব্যাপার। আর যেহেতু মাথায় যা এসেছে সবই পাশাপাশি এঁকে নিয়েছি তাই সব শেষে ‘অন্যটা হয়ত আরো ভাল হত’ এই আপসোসটা আর থাকবে না। যাই হোক এখানে আমার যেমন গরিলার মত, মানে দুই নাম্বারটা বেশ মজার লেগেছে, এবারে আমি যেটা করবো সেটা হল এটাকে বড় করে নেব। ডিজিটালি হলে ফটোশপে ট্রান্সফর্ম টুল দিয়ে এটা টেনে বড় করে ফেলা যায়, আর হাতে আঁকা হলে কোন একটা ফটোকপির দোকানে গিয়ে দ্বিগুণ সাইজে কপি করে দিতে বলা যায়। আর সেটাকে একটা লাইটের উলটো দিকে ধরে আরেকটা কাগজে অবয়বটা তুলে নিতেও খুব একটা কষ্ট হবে না, সায়েন্সে যারা পড়েছো বা পড়ছো তার অনেকেই জীববিজ্ঞানের প্র্যাকটিকাল খাতায় এই দুর্দান্ত টেকনিকটা ব্যবহার করেছো। আর ফটোশপে যারা আঁকবে তারা তো জানোই কিভাবে লেয়ারের ওপাসিটি কমিয়ে কাজটা করতে হবে। যাই হোক ধরে নিচ্ছি কার্টুনের চরিত্র আঁকতে যাদের ইচ্ছা, তাদেও এই জিনিসটা সমাধানে তারা ঠিকই একটা উপায় বের কওে ফেলবে।
এবারে তাহলে পরের ধাপ।
ছোট করে যেটা এঁকেছিলাম এবারে বড় করে সেটার উপর আবার আরেকটু হাত চালানো। মনে রাখা জরুরী যে এখানে কখনই প্রথমে যা করা হয়েছিলো সেটাই শেষ পর্যন্ত থাকবে এমন না। প্রতি ধাপে একটু একটু করে ঠিক করে নেয়া যেতে পারে। কারণ পুরোটাইা আর্টিস্টের নিজের ইচ্ছা। আর এই ধাপে আরেকটা বুদ্ধি হল খুব বেশী জটিল করে না এঁকে একবারে সহজ জ্যামিতিক ফর্মে গোটা ক্যারেকটারটাকে রাফ করে নেয়া। যত সরল করে রাখা যায়।
এবারে যার যার আঁকার শক্তি দেখানোর পালা। ওই সহজ করে আঁকা ফর্মের মধ্যে যত ইচ্ছা ডিজাইন পুরে দেয়া। এখানে মাথায় ডিজাইন না এলে এই ধরনের রেফারেন্স জোগাড় করে নেয়া যেতে পারে। যেমন এখানে আমি কিছু সামুরাই যোদ্ধার আসল ছবি ইন্টারনেটে দেখে নিয়েছিলাম।
এবারে ফাইনাল করা, যে যেভাবে খুশি করে নার। কলমে আউটলাইন করে পরে রঙ করে নেয়া, বা সাদা-কালোতেই রাখা- সবই আঁকিয়ের মর্জি। মোদ্দা কথা একেবারে আন্দাজে না এঁকে এই পদ্ধতিতে এগোলে জিনিসটা একটু হাতে থাকে। কিন্তু ক্যারেক্টার কী হবে আর রঙ কেমন হবে তা সবই যে আঁকছে তার ওপর। তাহলে শুরু করে দার তোমার নিজের কার্টুন ক্যারেক্টার ডিজাইন?
আবার কথা হবে শিঘ্রী।
Subscribe to:
Posts (Atom)
দৈনন্দিন
সারাদিন থেমে থেমে বৃষ্টি। মেঘমেদুর আকাশের মাঝে হঠাৎ ঝকমকে রোদ আসে আবার চলে যায়। দিন এখন যায় আমার মেয়ের সাথেই। অনু বেশ মজার হয়েছে। তার মূল এ...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
ইদানীং নিজের পাতা ফাঁদে নিজেই বারবার ধরা খাচ্ছি, আঁকান্তিস নামে যে গ্রুপটা খুলেছিলাম সেখানে সপ্তাহান্তে একটা কিছু কন্টেস্ট ডাকি (নিজেই)।...
-
সাধারণত আমার ব্লগে আমি আমার রাজনৈতিক কার্টুন নিয়ে লিখি না। ব্যস্ততার কারণে ব্লগ লেখাও কমে গেছে। তবে এই ঘটনাটা নিয়ে বিশদ লিখতে গিয়ে ব্লগই বেছ...







